এবার পথে নামছে ABTA

আদালতে মামলা হতেই পুলিশের অনুমতি মিলল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দুর্নীতি সহ একাধিক দাবিতে এবার পথে নামছে ABTA, আদালতে মামলা হতেই পুলিশের অনুমতি। ২৩শে জুলাই তারা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি মেল করে জানিয়েছে, রাজ্যের তরফে আদালতে জানায় অনুমতি দেওয়া হয়েছে। জয়েন্ট সিপি হেড কোয়ার্টার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।
সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করতে চায় এবিটিএ। আগামী ৩০ জুলাই মিছিল।

মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম ও আইনজীবী গোপা বিশ্বাস মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জানিয়েছেন রাজ্যের শিক্ষকদের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত একটি মিছিল করে স্মারকলিপি জমা দিতে চান তারা। এই মর্মে লালবাজারে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে গত ২৩ জুলাই একটি আবেদন জানানো হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন সদুত্তর না পেয়ে, আদালতের শরণাপন্ন হন তাঁরা। সোমবার এবিষয়ে আদলতের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু সোমবার আদালতে মামলা দায়ের হতেই পুলিশের পক্ষ থেকে একটি মেল করে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।
রাজ্যের পক্ষ থেকে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী জানিয়েছেন, এবিটিএর আবেদন মঞ্জুর করা হয়েছে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত মামলার নিস্পত্তি করে দেন।