গৃহপালিত পশুপাখিদের জন্য ন্যায্যমূল্যের ওষুধ দোকান চালু করছে সরকার। সস্তায় ওষুধ, ভ্যাকসিন পাবেন পশুপালকরা। এবার সরকারি পেট ক্লিনিক ও হাসপাতালে মিলবে সস্তায় ওষুধ।কেন্দ্রীয় সরকারের লাইভস্টক হেলথ অ্যান্ড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রকল্পের আওতায় পশু ওষুধ বিক্রয় কেন্দ্র (পিএভিকে) খুলতে চলেছে রাজ্য প্রাণীসম্পদ দপ্তর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এই উদ্যোগের ফলে উপকৃত হতে চলেছে পশুপালকরা। সম্প্রতি এই বিষয়ে দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, ৩৭৫টি পশু ওষুধ বিক্রয় কেন্দ্র খোলা হবে। যার মধ্যে একটি রাজ্যস্তরে থাকবে। ৩০টি জেলাস্তরে। বাকি ৩৪৪টি হবে ব্লকভিত্তিক।
এই উদ্যোগের ফলে উপকৃত হতে চলেছে পশুপালকরা।সস্তায় ওষুধ, ভ্যাকসিন পাওয়া যাবে।পশুপাখিদের ওষুধ নিয়েও বড় একটা চক্র চলে। ওষুধ কোম্পানির সঙ্গে এই চক্রে প্রাণী চিকিৎসকরাও জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়াও অধিকাংশ চিকিৎসকরা সরকারি ক্লিনিকগুলিতে গেলে জেনেরিক ওষুধের বদলে নামি ব্র্যান্ডের ওষুধ লেখেন।সেই অধিক মূল্য দিয়ে সেই ওষুধ বাইরে দোকান থেকে কেনেন পশুপালকরা। অভিযোগ, এই ওষুধ বিক্রি থেক মোটা অঙ্কের টাকার কমিশন পৌঁছে যায় এই চিকিৎসকদের কাছে। ফলে সরকারের উদ্যোগে ন্যায্যমূল্যের এই ওষুধের দোকান চালু হলে এই ওষুধ দুর্নীতি বন্ধ হবে। পশুপালকরাও উপকৃত হবেন। এবার থেকে ন্যায্য মূল্যে সস্তায় ওষুধ, ভ্যাকসিন পাবেন পশুপালকরা।