কমল হাসানের শপথ পাঠ, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন মেয়ে শ্রুতি

দেবস্মিতা বিশ্বাস : গত শুক্রবার রাজ্যসভার সদস্য হিসাবে শপথ পাঠ করলেন জনপ্রিয় অভিনেতা তথা মাক্কাল নিধি আইয়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। রাজ্যসভায় এই উপস্থিতি তার রাজনৈতিক ক্যরিয়ারে অন্যতম মাইলফলক। ৬৯ বছর বয়সী অভিনেতা পার্লামেন্টের বাইরে রিপোর্টারদের সঙ্গে কথা বলেন ও জানান ,” আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত।” তার মুকুটে এই নয়া পালক সংযুক্ত হওয়ায় সোশ্যাল মিডিয়াতে তাকে ভালোবাসায় ভরা খোলা চিঠি লিখলেন কন্যা শ্রুতি হাসান। এদিন পার্লামেন্টে অভিনেতার সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। রাজ্যসভার এমপি হিসাবে বাবার শপথ গ্রহণ নিয়ে আবেগগ্রহন হয়ে পরলেন অভিনেত্রী।

সমাজ মাধ্যমে শ্রুতি হাসান একটি ছবি পোস্ট করেন অভিনেতার সঙ্গে, যেখানে একটি সাদা জামাতে অভিনেতাকে দেখা যায় ও অভিনেত্রীকে দেখা যায় পিচ রঙের শাড়ি , মুক্তোর গয়নায়। ছবিটির সঙ্গে তিনি লেখেন, ” আমার প্রিয়া আপ্পা , আজ তুমি আর একটি নতুন ও সাহসী পথে যাত্রা শুরু করেছো। তোমাকে রাজ্যসভায় শপথ গ্রহণ করতে দেখা সবসময়ের জন্য আমার হৃদয়ে গেঁথে থাকবে। সবসময়ের মতোই আমি চাই তুমি খুশি থাকো ও সবকিছু অর্জন করো জীবনে। তোমাকে সব সব সব সময় ভালোবাসি।” নিজের টুইটারে নিজের নতুন যাত্রা সম্পর্কে কিছু কথা লেখেন অভিনেতা নিজেও। তিনি জানান ,” আমি আমার বাবার একটি অদৃশ্য উপস্থিতি সঙ্গে নিয়ে চলেছি যিনি ছিলেন একজন স্বাধীনতাসংগ্রামী।” পাশাপাশি তার পোস্টে গান্ধীজি ও ড. বি আর আম্বেদকরের প্রতিও শ্রদ্ধা জানালেন কমল হাসান।

অভিনেত্রীর মিষ্টি মুহূর্তের এই ছবি জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আগামী ১৪ই অগাস্ট মুক্তি পেতে চলেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ও রজনীকান্ত অভিনীত চলচিত্র ”কুলি”, এই ছবিতে দেখা যেতে চলেছে শ্রুতি হাসানকে। পাশাপাশি এই ছবিতে বিশেষ একটি চরিত্রে থাকছেন আমির খানও। এর আগে প্রভাস অভিনীত ”সালার” এও প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।