Physics Wallah আলাখ পাণ্ডের সম্পত্তি হার মানাবে শাহরুখকেও!

অঙ্কিতা পাল, সাংবাদিক: ফিজিক্সওয়ালা আলাখ পাণ্ডে এখন অনেকের কাছেই পরিচিত। আলাখ পাণ্ডে একজন ভারতীয় ইউটিউবার, উদ্যোক্তা এবং শিক্ষক। ১৯৯১ সালে ২ অক্টোবর উত্তর প্রদেশের প্রোয়াগরাজে জন্ম তার। প্রয়াগরাজের বিশপ জনসন স্কুল অ্যান্ড কলেজে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। ছোট থেকেই আর্থিক অনটনের মধ্যে বড় হয়ে ওঠা তার। বাবা সতীশ পাণ্ডে বেসরকারি সংস্থায় ঠিকাদারের কাজ করতেন। মা রজত পাণ্ডে ছিলেন শিক্ষিকা। তার আর্থিক কষ্ট লড়াকু মনোভাব তৈরি করেছিল।

নবম শ্রেণীতে পড়তে পড়তেই শুরু করেছিলেন টিউশন পড়ানো। একাদশ শ্রেণিতে পড়ার সময়েই ছাত্র পড়িয়ে তিনি প্রায় ৫০০০ টাকা উপার্জন করতেন। ছাত্র পড়াতে গিয়েই বুঝতে পেরেছিলেন, পরিবারে আর্থিক সামর্থ্য না থাকলে কত পড়ুয়ার পড়াশোনার ইচ্ছা থমকে যায়।  আর্থিক অনটনে একটা সময় নিজের বাড়ি বিক্রি করতে হয়েছিল আলাখ পাণ্ডেকে। এই আর্থিক কষ্ট তৈরি করেছিল লড়াকু মনোভাব। যখন নবম শ্রেণিতে পড়তেন, সেই সময় থেকেই টিউশানি শুরু করেন। ২০১১ সালে তিনি ভর্তি হয়েছিলেন কানপুরের হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে ভর্তি হলেও, তৃতীয় বর্ষেই ছেড়ে দিয়েছিলেন তিনি। প্রথম প্রচেষ্টায় আইআইটি-জেইই (IIT-JEE)-ও পাশ করতে পারেননি। এরপর ব্যর্থ হয়ে ২০১৪ সালে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। নাম দেন ফিজিক্সওয়ালা (Physics Wallah)।

তাঁর লক্ষ্য ছিল সহজে, সস্তায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়া। প্রথম দিকে তেমন সাফল্য না পেলেও পরে কোটা থেকে স্টাডি মেটেরিয়াল আনিয়ে নিজে পড়াশোনা করে ক্লাস নিতে শুরু করেন অলখ পান্ডে। আর ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর সাবস্ক্রিপশনের সংখ্যা। সেই ফিজিক্সওয়ালাই আজ দেশের অন্যতম বড় এড-টেক ইউনিকর্ন সংস্থা। আজ আলাখ সফল উদ্যোগপতি। একচালার বাড়ি থেকে উঠে আসা আলাখ পান্ডের সম্পত্তির পরিমাণ বর্তমানে ২২৩ শতাংশ। ২০২৪ সালের তুলনায় এই বছরে আলাখের সম্পত্তি বেড়ে হয়েছে ৭১ শতাংশ। শুধু আলাখ নয়, তার সংস্থারও আয় বিপুল পরিমাণ বেড়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে ফিজিক্সওয়ালার আয় ছিল ১৯৪০ কোটি টাকা, ২০২৫ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ২৮৮৬ কোটি টাকায়। ক্ষতির পরিমাণ ১১৩১ কোটি টাকা থেকে কমে ২৪৩ কোটি টাকায় নেমে এসেছে। হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫- অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ৫১০ কোটি টাকা। সেখানেই শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি টাকা। তার সম্পত্তির পরিমাণের কাছে হার মেনেছে বলিউডের বাদশাও শাহরুখ খান। এই প্রথমবার বিলিওনিয়ার ক্লাবে প্রবেশ করেছেন শাহরুখ খান। তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ৭১ শতাংশ। তবে তাঁকেও টপকে গেলেন আলাখ পাণ্ডে ।  যিনি এক সময়ে আইআইটি-জেইই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন, আর্থিক কষ্টে বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন, তিনিই মোট সম্পত্তির নিরিখে শাহরুখ খানকে টপকে গেলেন। দেশজুড়ে যখন নিট বিতর্ক চলছিল , তখন নিটে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। নিটকে ঘিরে গড়ে ওঠা আইনি লড়াইয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। কিন্তু এই ব্যক্তি একদিন ছিলেন সামান্য এক টিউশন মাস্টার। তার লড়াইতে আশ্বাস পেয়েছেন হাজারও পরীক্ষার্থী। কঠিন লড়াই আর অদম্য জেদ বুকে নিয়ে আজ সারা দেশ তাকে এক নামে চেনে।