প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বজয়ী দৃষ্টিহীন ক্রিকেটাররা। নিজের হাতে ক্রিকেটারদের লাড্ডু খাইয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মাম্পি রায়, সাংবাদিক : কয়েকদিন আগেবিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বিশ্বজয়ী এই মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানাদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। এবার
আরও এক বিশ্বজয়ী দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন নমো। কয়েকদিন আগে দৃষ্টিহীন মহিলাদের দল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। সেই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ক্রিকেটারেরা। সেখানেই তাঁদের সঙ্গে দেখা করেন মোদী। দলের সকলের স্বাক্ষর করা একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীও তাঁর স্বাক্ষর করা একটি বল ক্রিকেটারদের উপহার হিসাবে দেন। এখানেই শেষ নয় ক্রিকেটারদের নিজে হাতে লাড্ডুও খাইয়ে দেন নমো। ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। সেই ছবি নিজের এক্স হ্যান্ডলেও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। যা মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। ২০২৪ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের পর, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সদস্যরাও পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে খেলোয়ারের সঙ্গে সময় কাটিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গেও দেখা করলেন এবং কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বকাপের ফাইনালে কলম্বোর মাঠে নেপালকে ৭ উইকেটে হারিয়েছেন ভারতের মেয়েরা। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা। নিজেদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা।
ভারতের দৃষ্টিহীন মহিলা দল বিশ্বকাপ জেতার পরেই এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লিখেছিলেন, “দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই। গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকেছেন তারা। কঠোর পরিশ্রম, জেদ ও দলগত প্রচেষ্টা থাকলে সাফল্য আসবেই, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। দলের প্রত্যেক ক্রিকেটারই চ্যাম্পিয়ন। ভবিষ্যতের জন্য তাদের অভিনন্দন জানাই।”
ভার্চুয়াল শুভেচ্ছাবার্তার পর এবার দৃষ্টিহীন ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় দলের ক্যাপ্টেন দীপিকা ও অন্যান্য খেলোয়ারদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের মনোবল বাড়িয়ে দেন। ভারতীয় দলের খেলোয়াররা তাঁদের স্বাক্ষরিত ব্যাট উপহার দেন প্রধানমন্ত্রীকে। একটি বলে সই করেন প্রধানমন্ত্রী।
২০২৫ সালের প্রথম মহিলা ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের খেলা ভারত এবং নেপালের মধ্যে হয়েছিল। আফ্রিকান দল ১১৫ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। যা ভারতীয় মহিলা দল ১২তম ওভারেই অর্জন করে এবং দুর্দান্ত জয় নিশ্চিত করে।