নারী ও শিশুকল্যাণ দফতরের তরফে একটি বিশেষ পোর্টাল চালু করা হবে, যেখানে মিলবে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য।

নাজিয়া রহমান, নিজস্ব সংবাদদাতা : অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকায় মুখে তো হাসি ফুটেছে কিন্তু জানেন কি অন্নপূর্ণা যোজনায় ভুল তথ্য দিলেই বিপদ। অন্নপূর্ণা যোজনা নিয়ে চালু হতে চলেছে নয়া পোর্টাল। জানেন, কি থাকবে সেই পোর্টালে? কোন দফতর চালু করবে সেই পোর্টাল। কাদের নাম থাকবে সেই পোর্টালে? ভুল তথ্য দিয়ে টাকা অন্নপূর্ণার সহায়তা নিলে কি হবে জানেন? জানাব এই ভিডিও-তে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা রাজ্য সরকারের। অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে চালু হতে চলেছে নতুন একটি পোর্টাল। নারী ও শিশুকল্যাণ দফতরের তরফে একটি বিশেষ পোর্টাল চালু করা হবে, যেখানে মিলবে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য।
লক্ষ্মীরভাণ্ডারের মতো অন্নপূর্ণা যোজনা নিয়ে যাতে দূর্নীতির অভিযোগ না ওঠে। যাতে অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় থাকে তার জন্যই এই পোর্টাল। এই পোর্টালে আপলোড করা হবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নাম। অর্থাৎ, উপভোক্তাদের তালিকা প্রকাশ্যেই রাখা হবে এই পোর্টালে। পাশাপাশি যদি কোনও ব্যক্তি মনে করেন, তালিকায় এমন কারও নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তা হলে সেই নিয়েও সরাসরি আপত্তি জানানো যাবে। আপত্তি জানানোর পর অবশ্যই সেই সংশ্লিষ্ট উপভোক্তার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। এই পোর্টাল তৈরির মূলে ভুয়ো বা অযোগ্য নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকেও আরও শক্তিশালী করতে চাইছে প্রশাসন। রাজনৈতিক মহলের একাংশের মতে, SIR সময় যে ধরনের যাচাই প্রক্রিয়ার অভিজ্ঞতা তৈরি হয়েছিল বাংলার মানুষের, সেই মডেলকেই এবার সামাজিক প্রকল্পের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকূের একাংশের। প্রথম থেকেই অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারিতে নথি যাচাই পর্ব চলছে আর ইতিমধ্যেই বহু আবেদন খতিয়ে দেখে বাতিল করা হয়েছে। এবার শুরু সরকারি আধিকারিকেরা নয় নতুন পোর্টাল চালু হলে সাধারণ মানুষও সরাসরি নজরদারির অংশ হতে পারবেন। এতে এতে অন্নপূর্ণা যোজনা স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে বলে মত রাজ্য সরকারের।