চোরবাগানের পদপিষ্টের ঘটনায় ১৯ জনের ময়নাতদন্ত শেষ!

রবিবার গভীর রাত পর্যন্ত ১৯ জনের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ১৯ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

পরিবারের হাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। চাপের কারণে ১৯ জনের মধ্যে সাত জনের বুকের পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। ফুসফুস ফেটে গিয়ে মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে কয়েক জনের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। ঠেলাঠেলিতে অনেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। তার কারণে বেশ কয়েক জন মারা গিয়েছেন হলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কলকাতা মেডিকেল কলেজের পুলিশ মর্গে ১৭ জনের দেহের ময়নাতদন্ত হয়েছে। একটি দেহের ময়নাতদন্ত হয়েছে আরজি কর মেডিক্যালে। বাকি একটি দেহের ময়নাতদন্ত হয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। সাত জন বাদ দিয়ে অনেকের মাথায় চোট লেখে অভ‍্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। পাশাপাশি ‘ট্রমাটিক এসফিক্সিয়া’র কারণে নাবালকদের মৃত্যু হয়েছে। কারণ অতিরিক্ত চাপের কারণে শ্বাসরুদ্ধ হয়ে দেহে রক্তসঞ্চালন বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাকের জেরে মৃত্যু হয়। এ ছাড়াও, মৃতদের মধ্যে কারও কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার শরীরের একাধিক হাড় ভেঙেছে।