স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা : নাবালিকা স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক,ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য বাঁকুড়ার ইন্দাসে।
নাবালিকা স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। ঘটনাকে ঘিরে বাঁকুড়ার ইন্দাস এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য পড়ুয়াদের ছুটি দিলেও ওই নাবালিকাকে একাই ঘরে বসিয়ে রাখে ওই গৃহ শিক্ষক ,
অভিযোগ, সেই সুযোগে নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন ওই গৃহশিক্ষক। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে গোটা ঘটনা জানায় নাবালিকা। এরপর পরিবারের তরফে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে ইন্দাস থানার পুলিশ। এরপর অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গৃহ শিক্ষককে আদালতে পাঠায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার সম্পূর্ণ বিবরণ তদন্তের পরই স্পষ্ট হবে।