মাদক মুক্তির লক্ষ্যে মিছিল

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে বাইক র‍্যালি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দেশ তথা সমাজকে মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি বিশেষ মোটর সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালির ফ্ল্যাগ অফ করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার (এসপি) অরবিন্দ কুমার আনন্দ।

​এই সচেতনতা কর্মসূচিতে এসপি ছাড়াও উপস্থিত ছিলেন ​জোনাল এসপি, ​অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার ​ডিএসপি ট্রাফিক, ​পুলিশের অন্যান্য একাধিক উচ্চপদস্থ কর্তারা। ​​মাদকের ভয়াবহতা নিয়ে সচেতন করতে গিয়ে পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দ অত্যন্ত জোরালো বার্তা দেন। তিনি বলেন, ​”মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” মাদক কেবল একজন আসক্ত মানুষের জীবনই কেড়ে নেয় না, বরং তার পুরো পরিবার ও ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। ​একটি মাদকমুক্ত পৃথিবী গড়ে উঠলেই কেবল সমাজ আরও অনেক বেশি উন্নততর হতে পারে।

​মাদকের চোরাচালান ও অবৈধ কারবার রোধে বারুইপুর পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ​জেলার সমস্ত থানার পুলিশ আধিকারিকদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ​সাধারণ মানুষ যাতে সহজেই তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তার জন্য ১৯৩৩ (1933) এই হেল্প ডেস্ক নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে। ​সমস্ত থানার ওসি (OC) এবং আইসিদের (IC)-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, হেল্প ডেস্ক নম্বরে কোনো তথ্য বা অভিযোগ এলে যেন অবিলম্বে তার দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।