রাতে সন্ত্রাসের অভিযোগে DCRC-র বাইরে বিক্ষোভ

শাসকদলকে নিশানা কুলতলির বিজেপি প্রার্থীর।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে ডিসিআরসি সেন্টারের বাইরে বিক্ষোভ দেখালেন কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মহলদার।

তাঁর অভিযোগ, ভোটের আগের রাতে এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বুথ দখলের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। এর প্রতিবাদেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ডিসিআরসি সেন্টারের সামনে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী।

মাধবী মহলদার বলেন, “গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

যদিও শাসকদল তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, হারের ভয়ে আগেভাগেই অজুহাত খুঁজছে বিজেপি।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।