নিজেদের প্রাপ্য টাকা আদায়ে কাউন্সিলর গোপাল দাসের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কাটমানি নিয়েছে কাউন্সিলার। এমনই অভিযোগ বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। নিজেদের প্রাপ্য টাকা আদায়ে কাউন্সিলর গোপাল দাসের বাড়ি ঘেরাও করে এভাবেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।ওয়ার্ড বাসীদের অভিযোগ তাদের কাছ থেকে ঘর বাবদ পঁচিশ হাজার আবার কারো কাছ থেকে ১৫০০০ টাকা তুলেছে এই কাউন্সিলর।
শুধু টাকা আদায়ই নয়। ব্যাঙ্কের বই ও চেকবুকও নিজের কাছে জমা রেখেছিলেন বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। কারুর কারুর ঘর তৈরির কাজ শুরু হলেও অসম্পূর্ণই রয়ে গেছে।
তবে কাউন্সিলর গোপাল দাস বলেন, আমি কাটমানি নেয়নি অন্য কেউ নিতে পারে আমার নামে এমন কোন অভিযোগ আজ পর্যন্ত নেই। কাটমানির অভিযোগ প্রমান হলে টাকা ফেরত দেবেন বলে জানান কাউন্সিলর।
শুধুমাত্র আবাস যোজনাই নয় রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়েও কাজ করেননি কাউন্সিলর, অভিযোগ বিজেপি নেতার।
কেন্দ্রীয় আবাস যোজনার নামে আগেও বিভিন্ন জেলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে প্রাক্তণ শাসক দল।ক্ষমতার পালাবদলের পরও তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ নতুন করে অস্বস্তিতে ফেলেছে দলের শীর্য নেতৃত্বকে। তবে অভিযুক্ত গোপাল দাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে । এই দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল প্রতিরিত উপভোক্তারা।