রাজ্যপাল পদে এলেন রবীন্দ্র নারায়ণ রবি

একইদিনে রাজ্য আসেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।কয়েকঘণ্টার ব্যবধানে প্রাক্তন আর বর্তমান রাজ্যপালের প্রস্থান ও আগমন ঘটে।

মাম্পি রায়, সাংবাদিক : পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথগ্রহণ করলেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ প্রমুখ।

বুধবারই পশ্চিমবঙ্গ ছেড়েছেন বিদায়ী প্রাক্তন রাজ্যপাল সিভি বোস। একইদিনে রাজ্য আসেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এদিন কয়েকঘণ্টার ব্যবধানে প্রাক্তন আর বর্তমান রাজ্যপালের প্রস্থান ও আগমন ঘটে। তারপর বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের আসনে বসলেন রবীন্দ্র নারায়ণ রবি।

তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসেন আচমকা ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য যদি রাজ্যপাল কেন্দ্রের চাপের মুখে পদত্যাগ করে থাকেন, তাহলে আমি মোটেও অবাক হব না।”

এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন রবীন্দ্র নারায়ণ রবি। সেসময় ডিএমকে সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছিলেন তিনি। কয়েক বছরে বিভিন্ন বিল ঘিরে এমকে স্ট্যালিনের সরকারের সঙ্গে রবির সংঘাত সামনে এসেছে। রাজ্যপাল পদ থেকে রবীন্দ্র নারায়ণ রবিকে সরানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদনও জারি করেছিলেন স্ট্যালিনরা। এবার সেখান থেকে সোজা পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন রবীন্দ্র নারায়ণ রবি।     