ফের ডিগবাজি রবিউলের!

উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। তার কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রাম এর পর এবার মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
নন্দীগ্রাম উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঠিক পরের দিনই, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) রবিউল আলম চৌধুরী ভোট ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। মনোনয়ন প্রত্যাহারের মূল কারণ –

১)প্রতীক জটিলতা: ২)নির্বাচন কমিশন তৃণমূলের চিরাচরিত ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ (Freeze) করে দেওয়ায়, ৩)মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন দল ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর জন্য নতুন প্রতীক হিসেবে ‘ফুটবল খেলোয়াড়’ বরাদ্দ হয়। প্রার্থীর মতে, এত অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে এই নতুন প্রতীক পরিচিত করানো অত্যন্ত কঠিন।৪)কর্মীদের উপর চাপ: ৫)রবিউল আলম চৌধুরীর বক্তব্য যে তাঁদের দলের কর্মীদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে এবং পুলিশি হেনস্থা বা গ্রেফতারের মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে কর্মীদের নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা সম্ভব হচ্ছিল না।নেত্রীর সঙ্গে আলোচনা: প্রার্থী জানিয়েছেন যে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেই এবং তাঁকে পুরো পরিস্থিতি জানিয়েই এই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রবিউলের কথা জানতে পেরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন দলের শীর্ষ নেতৃত্ব। একাধিক রাজ্যস্তরের নেতাদের সঙ্গে কথা হয় রবিউলের। এরপরই নিজের সিদ্ধান্ত বদলান। বেলডাঙ্গা থানায় গিয়ে তিনি নিরাপত্তার আবেদন করেন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসও পান মমতার দলের এই প্রার্থী।