ওয়েব ডেস্ক: বাজারে গিয়ে যদি দুটো কলা কেনেন, তখন তার দাম তো হওয়া উচিৎ বলে মনে করেন আপনি?
বড়জোর ১০টাকা বা ২০ টাকাই হোক।
কিন্ত যদি দেখেন আপনার হাতে দুটো কলা বাবদ দাম ধরিয়ে দিল ৪৪২ টাকা। তাহলে তো চক্ষু চড়ক গাছ হওয়ারই কথা।
অভিনেতা রাহুল বোস এমনই একটি ঘটনার সম্মুখিন হয়ে হতচকিত হয়ে একটি ভিডিও পোস্ট করলেন ট্যুইটারে।
You have to see this to believe it. Who said fruit wasn’t harmful to your existence? Ask the wonderful folks at @JWMarriottChd #goingbananas #howtogetfitandgobroke #potassiumforkings pic.twitter.com/SNJvecHvZB
— Rahul Bose (@RahulBose1) July 22, 2019
সম্প্রতি একটি ছবির শুটিংয়ে চন্ডিগড়ে একটি পাঁচতারা হোটেলে আছেন। গতকাল জিমে কসরতের সময় তিনি দুটো কলার ওর্ডার দেন। কিন্তু সেই ওর্ডার আসার পর তার বিল দেখে রাহুল চমকে যান।
দেখেন সেই বিলে দুটি কলার দাম লেখা ৪৪২ টাকা। অবাক হয়েই একটি ভিডিও তৈরি করেন। যেখানে তিনি পুরো ব্যাপারটা নিয়ে বলেছে সেই ভিডিওতে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই তা নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য ঘটিয়েছে। ওই ভিডিয়ো পোস্ট করে রাহুল লিখেছেন, ‘‘কে বলেছে অস্তিত্বের জন্য ফল ক্ষতিকর নয়?’’
সবার একটাই প্রশ্ন, কোনদিক থেকে দুটি কলার দাম ৪৪২ টাকা হতে পারে? সোনা দিয়ে মোড়ানো নাকি? শুরু হয়েছে বিভিন্ন রকম ট্রোল।