গোপনে বিয়ে সারলেন রশ্মিকা?

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: গোপনে বিয়ে করে ফেললেন রশ্মিকা মান্দানা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ছবি। রশ্মিকার বিয়ের খবরে অগণিত যুবক হৃদয়ে তীব্র ব্যথা। জানেন কি বউমা রশ্মিকাকে কি উপহার দিলেন শ্বাশুড়ি?

রশ্মিকা মান্দানা, যে নামে ঝড় ওঠে পুরুষকুলের বুকে। তার হাসি তার চাহনি ঘায়েল করে দেয় সবাইকে। সেই স্বপ্নের নারী যদি আচমকা বিয়ে করে নেয় তাহলে তো মন খারাপ হবেই। পুজোর আবহ এখনও যখন কাটেনি, সেই সময়েই জানা গেল প্রিয় নায়িকার বিয়ের কথা।

কথায় বলে গোপন কথাটি রবে না গোপনে আর ঠিক সেই ভাবেই গোপনে গোপনে বাগদানের খবরও চলে এল প্রকাশ্যেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রশ্মিকার জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি। প্রায় সাত আট বছর ধরে রশ্মিকা এবং বিজয় দেবরাকোন্ডা সম্পর্কে রয়েছেন তাদের এই রিলেশন শিপ ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। দক্ষিণী বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন, পুজোর আবহেই নাকি শুভ কাজ সেরে ফেলেছেন তারকাযুগল! বিজয়ের হায়দ্রাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন। এখন চার হাত এক হওয়ার অপেক্ষা।

শোনা যাচ্ছে যে ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহেই বিয়ে পিঁড়িতে বসবেন তাঁরা। তবে দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা, সেটা স্পষ্ট।

রশ্মিকা একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। যাতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি। তার সঙ্গে একেবারে সাবেক সাজ অভিনেত্রীর। এই ছবির সঙ্গে রশ্মিকা লিখেছেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, গোটা আবহ, এই জায়গাটা এবং যে সুন্দরী মহিলা আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনও বিকল্প নেই। এই ছবি দেখে অনুরাগীদের চোখে সবটা ধরা প়ড়ে যায়। অনুরাগীরা চেনেন বিজয় দেবরাকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তাঁরা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। এমনকি, একই জায়গায় তোলা বিজয়ের ছবি খুঁজে বার করেন তাঁরা। এখানেই শেষ নয়। অনুরাগীদের অনুমান, রশ্মিকা যে সুন্দরী মহিলার কথা উল্লেখ করেছেন, তিনি বিজয়ের মা। এক অনুরাগীর স্পষ্ট মন্তব্য, “বিজয় এই দেওয়ালের সামনে বহু বার ছবি তুলেছেন। আর নিশ্চিত বলতে পারি, এই শাড়ি বিজয়ের মা উপহার দিয়েছেন।

রশ্মিকার প্রথম বাগ্‌দান হয় অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। যদিও সেই বাগ্‌দান ২০১৮-র সেপ্টেম্বরে ভেঙে যায়। সেই সময় শোনা গিয়েছিল, ২০১৮-র হিট ছবি ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রশ্মিকার জীবন! জুটি বাঁধার সুবাদে তখন থেকেই তিনি বিজয়ের প্রতি দুর্বল। তাঁরা একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩-এ। যখন তাঁরা মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।

প্রেমের গুঞ্জন থাকলেও কোনওদিনই এই বিষয়ে তারা কিছু বলতেন না। বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, ‘অ্যানিম্যাল’ কিংবা ‘পুষ্পা’র পর থেকে রশ্মিকা মন্দানাকে নিয়েও তেমন অন্তহীন উন্মাদনা। ন্যাশনাল ক্রাশ-এর খেতাবও ব্যাগে পুরেছেন তিনি। আপাতত বাগদানের জন্য সবাই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এবার পালা চার হাত এক হওয়ার।