BCCI’-এর প্রধান নির্বাচক পদে এন্ট্রি নিচ্ছেন রবি শাস্ত্রী !

গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে নিয়ে সিধুর মন্তব্যে বিতর্ক। ‘ভুয়ো খবর, এমন কোনও পোস্ট করিনি’, জানালেন সিধু।

সৌম্য দাস, সাংবাদিক : বর্তমানে বিসিসিআইয়ের মুখ্য সচিবের পদে রয়েছেন অজিত আগরকার। ২০২৩ সাল থেকেই দায়িত্ব সামলাচ্ছেন অজিত। তাঁর নির্বাচন করা দলে বহু সফলতা এসেছে ভারতের। তাঁর নির্বাচন করা দলে ভারত ২০২৩ ও ২০২৫-এর দুটি এশিয়া কাপ ও ২০২৪ ও ২০২৫-এর আইসিসির দুটি ইভেন্টও জিতেছে ভারত।

তবে, আগরকার নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে । কিন্তু সম্প্রতি বিসিসিআই পরিবর্তনের দিশা খুঁজছে আগামীদিনের জন্য। সূত্রের দাবি, ভারতের প্রাক্তন কোচ ও জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রী হতে চলেছেন ভারতের নতুন মুখ্য নির্বাচক। খুব জলদি,বিসিসিআই এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে বলে জানা গেছে ।

দীর্ঘদিন ধরে ভারতের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী । তাঁর সময়েই ভারত বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল, বিশেষ করে তাঁর কোচিংয়ে দুবার অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল ভারত। রবি শাস্ত্রীর অভিজ্ঞতা ও খেলার গভীর বিশ্লেষণ তাঁর দক্ষতা তাকে মুখ্য নির্বাচকের আসন দেওয়া উপযুক্ত বলে মনে করেন বোর্ড কর্তারা। সূত্রের খবর, রবি শাস্ত্রীর সাথে আরও কিছু নতুন মুখ ভারতীয় দলে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে ।

অন্যদিকে অজিত আগরকারও তাঁর পদের সময়কাল বাড়াতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই পদে থাকার পর এবার তিনি মাঠের কাজকর্মের দিকে মনোনিবেশ করতে চাইছেন। সদ্য অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল নির্বাচন করেছেন তিনি। সেই দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামির মতো খেলোয়াড়। ওডিআই ফরম্যটে নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মাও। দলে কিছু পরিবর্তনের পর ভক্তদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে আগরকারকে। এবার নির্বাচনের ব্যাটন উঠতে পারে শাস্ত্রীর হাতে।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে যে সিধু মন্তব্য করেছেন, ”বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে সম্মানের সঙ্গে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হোক। তাতেই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ জিততে পারবে ভারত। গৌতম গম্ভীর ও অজিত আগরকরকেও দ্রুত সরিয়ে দেওয়া উচিৎ।”

সোশ্যাল মিডিয়া এক্সে সেই বিবৃতি খারিজ করেছেন সিধু। ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সিরিজের আগে ওই পোস্টটি ভাইরাল হয়েছিল। যেখানে দাবি করা হয়েছে, ”সিধু বলেছেন, ২০২৭-এর বিশ্বকাপ জিততে গেলে গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে তাদের পদ থেকে দ্রুত সরিয়ে দেওয়া উচিৎ।” তা নিয়ে সিধু বলেন, ”এভাবে ভুয়ো খবর ছড়াবেন না। বিষয়টি খুব লজ্জার।”