একদিকে Reliance Jio, অন্যদিকে Bharti Airtel। কোনটা ভালো নেটওয়ার্ক?

সূচনা পল্যে, সাংবাদিক : আজকের ভারতে ইন্টারনেট মানেই ডেটা, আর ডেটা মানেই প্রতিদিনের জীবন। কিন্তু এই ডেটার যুদ্ধের আড়ালে চলছে আরও বড় একটা লড়াই- দুই জায়ান্টের লড়াই। একদিকে Reliance Jio, অন্যদিকে Bharti Airtel। এই লড়াই আর শুধু “কোনটা ভালো নেটওয়ার্ক?”- এই প্রশ্নে আটকে নেই। আজকের প্রশ্নটা- কে ভবিষ্যতের টেলিকম সাম্রাজ্য গড়ছে? কে বেশি টাকা রোজগার করছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ- কার ব্যবসার ভিত বেশি শক্ত?
প্রথমে একটু পিছিয়ে যাওয়া যাক। ২০১৬ সালের আগে ভারতের টেলিকম বাজার ছিল একেবারে আলাদা। তখন অনেক কোম্পানি ছিল, প্রতিযোগিতা ছিল, কিন্তু দাম ছিল তুলনামূলক বেশি। তারপরই বাজারে আসে Reliance Jio- আর সবকিছু ওলটপালট হয়ে যায়। ফ্রি ভয়েস কল, প্রায় ফ্রি ডেটা- এই স্ট্র্যাটেজি পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেয়। অন্য কোম্পানিগুলো বাধ্য হয় দাম কমাতে। ফলাফল? অনেক কোম্পানি বন্ধ হয়ে যায় বা জোটবদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে বাজার দাঁড়ায় তিনটে বড় খেলোয়াড়ের ওপর- Jio, Airtel আর Vodafone Idea। আজ বাস্তবটা আরও পরিষ্কার- Jio আর Airtel মিলে বাজারের ৭০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে।
এখন প্রশ্ন- এই দুই কোম্পানির মধ্যে পার্থক্যটা কোথায়? সবচেয়ে সহজ উত্তর—Jio মানে “সংখ্যা”, Airtel মানে “মূল্য”। Reliance Jio–এর গ্রাহক সংখ্যা ৫০ কোটিরও বেশি। অন্যদিকে Bharti Airtel–এর গ্রাহক সংখ্যা প্রায় ৪৬ কোটি। সংখ্যার দিক থেকে Jio অনেক এগিয়ে। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ টুইস্ট আছে- সংখ্যা বেশি মানেই কি বেশি আয়? উত্তর- না।
এখানেই আসে ARPU- Average Revenue Per User। এই একটা মেট্রিক পুরো খেলা বদলে দেয়।
Airtel- এর ARPU প্রায় ২৫৯ টাকা
Jio-র ARPU প্রায় ২১৩-২১৪ টাকা
মানে Airtel প্রতি গ্রাহকের কাছ থেকে বেশি টাকা আয় করছে। কেন? কারণ Airtel শুরু থেকেই প্রিমিয়াম কাস্টমারের দিকে ফোকাস করেছে। বেশি পোস্টপেইড ইউজার, ভালো সার্ভিস, শহুরে গ্রাহক- সব মিলিয়ে তারা “quality over quantity” স্ট্র্যাটেজি নিয়েছে। অন্যদিকে Jio প্রথমে বাজার দখল করেছে কম দামে, বেশি ইউজার নিয়ে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। টেলিকম ব্যবসা খুবই “fixed cost heavy”। মানে একবার নেটওয়ার্ক বানালে, তার ওপর যত বেশি আয় হবে, তত লাভ বাড়বে। তাই ARPU যত বেশি, লাভ তত বেশি। এই জায়গায় Airtel এগিয়ে।
এবার আসি নেটওয়ার্ক কোয়ালিটির কথায়। অনেকেই সার্চ করেন- “Jio vs Airtel network quality।” বাস্তবটা কী? Airtel- এর নাম আছে ভালো কল কোয়ালিটি আর স্টেবল নেটওয়ার্কের জন্য, বিশেষ করে শহরে। অন্যদিকে Jio- র শক্তি হলো কভারেজ- গ্রাম, ছোট শহর- সব জায়গায় দ্রুত পৌঁছে গেছে। আর একটা বড় পার্থক্য- Jio শুরু থেকেই একটা নতুন, সম্পূর্ণ ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করেছে। Airtel পুরনো নেটওয়ার্ক আপগ্রেড করেছে। ফলাফল- দুজনের স্ট্র্যাটেজি আলাদা, কিন্তু আজ দুজনই প্রায় সমান জায়গায় এসে দাঁড়িয়েছে।
এবার আসি 5G-র লড়াইয়ে। দুজনেই হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। Reliance Jio দ্রুত গোটা দেশে 5G ছড়িয়ে দিতে চাইছে। তাদের লক্ষ্য- একটা পুরো ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা- অ্যাপ, ক্লাউড, AI- সবকিছু মিলিয়ে। অন্যদিকে Bharti Airtel একটু হিসেব করে এগোচ্ছে। তারা দ্রুত নয়, বরং লাভের দিকে বেশি নজর দিচ্ছে। মানে-
Jio = aggressive expansion
Airtel = disciplined growth
এবার বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা আরও ইন্টারেস্টিং। Airtel একটি pure telecom কোম্পানি। অন্যদিকে Jio রয়েছে Reliance Industries- এর মধ্যে। মানে আপনি যদি Jio-তে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে Reliance-এর পুরো ব্যবসায় বিনিয়োগ করতে হবে- তেল, রিটেল, টেলিকম-সব। অন্যদিকে Airtel-এ বিনিয়োগ করলে সরাসরি টেলিকম সেক্টরে এক্সপোজার পাওয়া যায়। ২০২৫ সালে Airtel–এর শেয়ার পারফরম্যান্স বেশ ভালো ছিল। কারণ তারা লাভ বাড়িয়েছে, ARPU বাড়িয়েছে। কিন্তু Jio–র একটা বড় ট্রিগার এখনও বাকি- IPO। যদি Jio আলাদা হয়ে লিস্টেড হয়, তাহলে তার ভ্যালু আরও স্পষ্ট হবে।
এখন প্রশ্ন- ভবিষ্যতে কে জিতবে? আসলে উত্তরটা এত সহজ না। কারণ টেলিকম ইন্ডাস্ট্রি এখন নতুন এক পর্যায়ে ঢুকছে-
দাম বাড়বে
ARPU বাড়বে
5G থেকে আয় শুরু হবে
ডেটা ব্যবহার আরও বাড়বে
এই সবকিছুরই সুবিধা পাবে দুই কোম্পানি। তবে শেষ পর্যন্ত জিতবে কে? যে কোম্পানি- বেশি ARPU ধরে রাখতে পারবে, বিনিয়োগের সঠিক ব্যবহার করবে এবং টেলিকমের বাইরে ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে পারবে। এই জায়গায় Jio একটু এগিয়ে থাকতে পারে, কারণ তারা শুধু টেলিকম নয়- একটা “ডিজিটাল প্ল্যাটফর্ম” তৈরি করছে। কিন্তু Airtel- এর শক্তি হলো- তারা কম খরচে বেশি লাভ তুলতে পারে।
সবশেষে একটা সহজ ভাষায় বুঝি- আপনি যদি গ্রাহক হন- Jio ভালো দাম দেয়, Airtel ভালো সার্ভিস দেয়। আপনি যদি বিনিয়োগকারী হন- Jio মানে ভবিষ্যতের বড় খেলা
Airtel মানে বর্তমানের স্থিতিশীল লাভ। এই লড়াই শুধু দুই কোম্পানির নয়- এটা ভারতের ডিজিটাল ভবিষ্যতের লড়াই। কারণ আজ প্রশ্নটা আর “কার ইউজার বেশি?” নয়।
প্রশ্নটা হল- কার ইউজার থেকে বেশি মূল্য তৈরি হচ্ছে। আর সেই উত্তরই ঠিক করে দেবে আগামী দিনের টেলিকম রাজা কে হবে।