জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন

এক যুগ পর জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন, সব মামলাতেই মিলল জামিন।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : প্রায় এক যুগেরও বেশি সময় জেলে থাকার পর অবশেষে মুক্তির মুখে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত মামলাতেই জামিন মঞ্জুর হয়েছে। ফলে আইনি জট কাটিয়ে খুব শিগগিরই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোতে পারেন তিনি।

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের দায়ের করা দু’টি মামলায় সুদীপ্তর জামিন মঞ্জুর করে। এর ফলে তাঁর মুক্তির পথে আর কোনও আইনি বাধা রইল না। তবে আদালত জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি।
উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দায়ের করা প্রায় ৭৬টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুদীপ্ত। কিন্তু বারাসতের দু’টি মামলায় তাঁকে এখনও বন্দি থাকতে হচ্ছিল। এ দিন সেই দু’টি মামলাতেও জামিন মেলায় কার্যত সম্পূর্ণ মুক্তির পথ প্রশস্ত হল।

২০১৩ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সুদীপ্ত। সেই বছরই তাঁদের গ্রেফতার করা হয়। তারপর থেকেই দীর্ঘ প্রায় ১২ বছর ১০ মাস জেলবন্দি ছিলেন তিনি।
সারদা কাণ্ডে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতারণার অভিযোগ জমা পড়ে। পরে তদন্তভার নেয় সিবিআই। পাশাপাশি প্রয়োগ হয় ইডি ও সেবির তদন্তও। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সব মামলায় জামিন পাওয়ায় মুক্তির মুখ দেখছেন সারদা কর্তা।
ঘটনাচক্রে, এই মুক্তি রাজ্যের ভোটপর্বের মুখে হওয়ায় তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে