মরশুমের প্রথম ডার্বি। প্রধান প্রতিপক্ষ আবহাওয়া?

দিন বদলের পর শনিবারই কলকাতা লিগের ডার্বি। তবে এই ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মোহনবাগান বা মোহনবাগানের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নয়। দুই দলের প্রতি পক্ষই একটি বিষয়, আবহাওয়া। গত দুদিন ধরে বৃষ্টির ভ্রুকুটি দেখতে পাওয়া গিয়েছিল বিভিন্ন জেলায়। তবে ডার্বিতে কি এর প্রভাব পড়বে? সেই দিকেই তাকিয়ে ফুটবল জগত।

ঋক পুরকায়স্থ, নিজস্ব প্রতিনিধি: প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল ১৯ জুলাই কিন্তু কিছু জটিলতার কারণে সেটির দিন পরিবর্তণ হয়ে ২৬ জুলাই হয়। শনিবারের ডার্বি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে দুই দলের মধ্যে। ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ এবং মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজো দুজনেই তাকিয়ে রয়েছে আজকের আবহাওয়ার দিকে। যেমন চিন্তায় রয়েছে দুই দলেরই কোচ ঠিক তেমনই চিন্তায় রয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শুক্রবারই তিনি কল্যানিতে পৌঁছে যান। মাঠ পরিদর্শন করেন।

তবে আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, নদিয়া জেলার উপর কোনও রকম কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। ইতি মধ্যেই সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছে ফলে গ্যালারি ফাঁকা থাকার কোনও সম্ভাবনা নেই। মরশুমের প্রথম ডার্বি হওয়ায় উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলছে।

গতবছর কলকাতা লিগে ভালো খেলেছিল ইস্টবেঙ্গল। তবে এবছর সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছেনা তাদের। তবে এটা নিয়ে একেবারেই চিন্তায় নয় মোহনবাগান। ডার্বি জিততে মরিয়া দুই দলই। ডার্বিকে পাখির চোখ করেছে ইস্টবেঙ্গল। ঘুরে দাঁড়াতে চাইছে তারা । দল ভরসা রাখছে মার্তণ্ড রায়না, এডমুন্ড লালরিনডিকা, দেবজিৎ মজুমদার, ডেভিড লালানসাঙ্গার মতো অভিঙ্গ ও সিনিয়র ফুটবলারদের উপরই। তবে ডার্বি জেতার জন্য কিয়ান নাসিরি ও সুহেল ভাটদের উপর ভরসা রাখছেন মোহনবাগান কোচ কার্ডোজ়ো।