চাকরি থেকে অবসরের পর সুষ্ঠুভাবে জীবন অতিবাহিত করবে EPS। আপনাকে আজীবন মাসিক পেনশন দেবে।

সূচনা পল্যে, সাংবাদিক: প্রভিডেন্ট ফান্ড- এই নামটা প্রায় সব বেতনভোগী কর্মীর কাছেই পরিচিত। কিন্তু জানেন কি, আপনার EPF-এর ভেতরেই রয়েছে আরও একটি স্কিম, যার কথা অনেকেই ঠিকভাবে জানেন না? যার নাম- Employees’ Pension Scheme, বা সংক্ষেপে EPS। অবসরের পর সুষ্ঠুভাবে জীবন অতিবাহিত করবে EPS– আপনাকে আজীবন মাসিক পেনশন দেবে। কিন্তু এই পেনশন PF-এর মতো সুদে বাড়ে না, বাজারের উপর নির্ভর করে না। নির্দিষ্ট নিয়ম আর ফর্মুলায় এটা চলে। তাহলে এই EPS কীভাবে কাজ করে, কে পেনশন পাওয়ার যোগ্য, শেষ পর্যন্ত আপনি কত টাকা পেতে পারেন?

EPS-এর মূল বৈশিষ্ট্য ও নিয়ম:
- যোগ্যতা: আজীবন পেনশন পেতে হলে ন্যূনতম ১০ বছর পেনশনযোগ্য চাকরিকাল এবং ৫৮ বছর বয়স হতে হবে। তবে চাইলে ৫০ বছরের পর আগাম পেনশন নেওয়া যায়, যদিও সেক্ষেত্রে পেনশনের অঙ্ক কিছুটা কম হয়।
- টাকা জমার প্রক্রিয়া: আপনার বেতনের ১২% আপনার PF অ্যাকাউন্টে জমা হয়। নিয়োগকর্তার দেওয়া ১২%-এর মধ্যে ৮.৩৩% যায় এই EPS ফান্ডে।
- হিসাবের ফর্মুলা: পেনশনের অঙ্ক নির্ধারিত হয় একটি নির্দিষ্ট সূত্রের মাধ্যমে। পেনশন = পেনশনযোগ্য বেতন × পরিষেবা বছর ÷ ৭০। এখানে বেতন বলতে শেষ ৬০ মাসের গড় বেতনকে বোঝায়।
চাকরি বদল ও বিশেষ সতর্কতা: অনেকেই চাকরি বদলের সময় পুরনো PF-এর টাকা তুলে নেন। এটি বড় ভুল, কারণ টাকা তুললে আগের চাকরিকাল পেনশনের হিসেব থেকে মুছে যায়। তাই পেনশন সচল রাখতে চাকরি বদলের পর PF ট্রান্সফার করা জরুরি। ১০ বছরের কম চাকরি হলে পেনশনের বদলে এককালীন ‘উইথড্রয়াল বেনিফিট’ পাওয়া যায়।
পারিবারিক সুরক্ষা: EPS শুধুমাত্র কর্মীর জন্য নয়। কর্মরত অবস্থায় বা অবসরের পর কর্মীর মৃত্যু হলে, তাঁর স্বামী/স্ত্রী এবং সন্তানরা পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী হন।
উচ্চতর পেনশন: সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তসাপেক্ষে বেতন সীমার বেশি কন্ট্রিবিউশন দেওয়া কর্মীরা উচ্চতর পেনশনের আবেদন করতে পারেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন।

PF, NPS, মিউচুয়াল ফান্ড সব মিলিয়ে পরিকল্পনা করতে হয়। সবচেয়ে জরুরি বিষয়- PF না তুলে ট্রান্সফার করা, EPS রেকর্ড ঠিক রাখা এবং নিয়মগুলো জানা। কারণ EPS-এর নিয়ম বদলায় না কিন্তু আপনার সিদ্ধান্তই ঠিক করে দেয় এই ফর্মুলা। সবশেষে, EPS বাজারের ওপর নির্ভরশীল নয়, বরং একটি সরকারি নিশ্চয়তা। তাই নিরবচ্ছিন্ন পেনশনের জন্য নিয়মিত EPFO রেকর্ড যাচাই এবং ট্রান্সফার করা একান্ত প্রয়োজন।