মোদীর জন্মদিনে রোগী সেবা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নানা সেবামূলক কর্মসূচি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আয়োজিত নানা সেবা মূলক কর্মসূচির অংশ হিসেবে সোনারপুর গ্রামীণ হাসপাতালে এক বিশেষ সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
​চিকিৎসাধীন রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য ও ফল বিতরণ। হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের হাতে খাবার ও ফল তুলে দেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী দীপঙ্কর জানা।


​স্বাস্থ্য পরিষেবার খোঁজ ও সোয়চ্ছাসেবী উদ্যোগ
খাদ্য বিতরণের পাশাপাশি মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের কাছে থেকে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান, চিকিৎসকদের নজরদারি এবং ওষুধ পর্যাপ্ত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
​পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মন্ত্রী নিজে হাতে হাসপাতাল চত্বরে ব্লিচিং পাউডার ছড়িয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা দেন। হাসপাতাল প্রাঙ্গণ ও চারপাশ পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী দীপঙ্কর জানা জানান
​শয্যা সংখ্যা বৃদ্ধি: হাসপাতালে রোগীর তুলনায় বেডের চাহিদা বেশি রয়েছে। এই ঘাটতি মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
​সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা: সাধারণ মানুষের সুবিধার জন্য হাসপাতালে দ্রুত সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার চেষ্টা চালানো হচ্ছে।
​নতুন বিল্ডিং নির্মাণ: পরিকাঠামোগত উন্নতির জন্য ইতিমধ্যে হাসপাতালে একটি নতুন ভবন (বিল্ডিং) নির্মাণের কাজ চলছে।
​বহু বছরের জমানো সমস্যা কাটাতে কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী আশ্বাস দেন যে, রাজ্য সরকার ও প্রশাসন সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত এই সমস্যাগুলির সমাধান করা হবে