হাঙর এখন বিপন্ন প্রাণী?


রিমিতা রায়, নিউজ ডেস্ক : বিলুপ্তির পথে হাঙর? সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করেছে আইসিইউএন। আন্তর্জাতিক পরিবেশসংরক্ষণ সংস্থা আইসিইউএন সম্প্রতি নতুন তালিকা প্রকাশ করেছে, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ কোমোডো ড্রাগন ও হাঙরকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে হাঙরের ৩৭ শতাংশ বিলুপ্তির পথে যেতে বসেছে।

মোট ১৪ হাজার প্রাণীর মধ্যে সমীক্ষা চালানো হয়। এর মধ্যে ২ শতাংশ প্রাণীর বিলুপ্তির আশঙ্কা করছে আইসিইউএন। তবে এর কারণ কি? সামুদ্রির প্রাণী বিলুপ্তির জন্য মূলত দুটি কারণকেই দায়ী করছে আইসিইউএন। একটি জলবায়ু পরিবর্তন, অন্যটি শিকারের রমরমা। তবে দীর্ঘ এক যুগের চেষ্টার পর সমুদ্রে টুনা মাছের সংখ্যা বাড়ায় স্বস্তিতে বিজ্ঞানীরা। অতি বিপন্ন জীবের তালিকায় টুনা মাছের আর নেই। এবার অতি বিপন্ন থেকে বিপন্ন মাছের তালিকায় এসেছে টুনা মাছের নাম। কিন্তু কেমোডো ড্রাগন এবং হাঙরের অস্তিত্ব সঙ্কটে।