টি-শার্ট নিয়ে বিতর্ক, কুণালের বিরুদ্ধে এফআইআর শিবসেনার

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে অপমান করেছেন অভিনেতা. ঘটনায় একেবারে তেলে-বেগুনে জ্বলে উঠেছে বিজেপি।

জুলেখা নাসরিন, সংবাদিক :  স্ট্যান্ড আপ কমেডি করতে গিয়ে বারবার খবরের শিরোনামে এসেছেন দেশের বহু জনপ্রিয় ব্যক্তিত্ব। প্রশ্ন উঠেছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যঙ্গাত্মক খোঁচা দেশব্যাপী বিতর্কের জন্ম দিয়েছে বিভিন্ন সময়ে। আর সেই বিতর্কের তালিকায় নাম রয়েছে কুণাল কামরার. কৌতুক অভিনেতা কুণাল বরাবরই শিরোনামে উঠে এসেছেন হাসির মোড়কে রাজনৈতিক খোঁচা দেওয়ার জন্য। চলতি বছরের মার্চে তাঁর মন্তব্য ঝড় তুলেছিল মহারাষ্ট্রের রাজনীতিতে।  মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি। বলিউডের বিখ্যাত একটি সিনেমার গানের প্যারোডি গেয়ে তিনি একনাথ শিন্ডেকে উদ্দেশ্য করে গদ্দার এবং  দলবদলুর মতো শব্দ ব্যবহার করেছিলেন। বিষয়টা যে শিবসেনা ভালো ভাবে নেয়নি সেটা কুণালের বিরুদ্ধে এফআইআরের মধ্য দিয়েই স্পষ্ট হয়েছিল।

এহেন কুণাল আবার বিতর্কে. সোমবার একটি কালো টি-শার্ট পরে ছবি পোস্ট করতে দেখা যায় কুণাল কামরাকে. আর সেই টি শার্টই বিতর্কের জন্ম দিয়েছে. এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, টি শার্ট তো সবাই পরে..এতে আবার বিতর্কের কি আছে..আর কুনাল কামরাই বা কী এমন টি শার্ট পরেছেন যেটা নিয়ে গেলো গেলো রব উঠেছে সর্বত্র, কালো রঙের টি শার্টের উপর লাল রং দিয়ে বড় বড় করে লেখা RSS..এই পর্যন্ত ঠিক ছিল…শুধু যদি RSS লেখা থাকত তাহলে বিতর্ক হতে বলে আমার মনে হয়না..আমি নিশ্চিত আপনিও এতে বিতর্কিত কিছু খুঁজে পেতেন না..কিন্তু, যে ব্যক্তি এই কালো টি শার্ট পরে ছবিটি পোস্ট করেছেন তাঁর নাম কুণাল কামরা এটা ভুলে গেলে চলবে না..কারণ কুণাল কামরা আর বিতর্ক সমর্থক…এবার আসি বিতর্ক কোথায় সেই বিষয়ে| যে শার্ট পরে,ছবি পোস্ট করেছেন কুণাল কামরা , সেই লাল রঙে লেখা RSS- কথাটির উপর কুকুর তার উপর প্রস্রাব করছে,,অর্থাত ওই RSS লেখার উপরে. আবার ছবির উপরে ক্যাপশনে লেখা, ছবিটি কমেডি ক্লাবে তোলা হয়নি। কোথায় তোলা হয়েছিল তাহলে ছবিটি সেটার উত্তর কৌতুক অভিনেতাই ভালো দিতে পারবেন. আর যে ছবিটি পোস্ট করেছেন কুণাল কামরা সেই ছবি দেখে মনে হচ্ছে মাথা নীচু করে ফোনে মগ্ন অভিনেতা.. কোনও কিছুতে তার কিছু এসে যায়না..অর্থাত আপনি চিন্তা করে ভাঁড় মে যান, I DON’T CARE….

কিন্তু যাদের লাগার তাদের তো ঠিক লেগেছে..বলা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে অপমান করেছেন অভিনেতা. ঘটনায় একেবারে তেলে-বেগুনে জ্বলে উঠেছে বিজেপি। এমনকি পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অভিনেতাকে..হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে. কুণাল কামরাকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাতের। সঞ্জয় শিরসাত কুণাল কামরার নিন্দা করে বলেছেন, ওই কমেডিয়ানের বিতর্কিত পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত মহারাষ্ট্রের এনডিএ সরকারের তরফে। কামরা এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। কোনওভাবেই ওকে ছাড় দেওয়া উচিত নয়। যদি সত্যি কুণাল কামরার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় RSS কিংবা বিজেপি-র তরফে..তাহলে সেই পদক্ষেপ কি হবে…কুণাল কামরার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়,,কিন্তু নিশ্চুপ কুণাল হয়তো মনে মনে বলছেন— ইউ উইল ফেস মেনি ডিফিটস ইন লাইফ..বাট নেভার লেট ইয়োরসেস্ফ বি ডিফিটেড..(You will face many defeats in life, but never let youself be defeated.