নজরে বিসিসিআই পেনশন স্কিম!

যারা ৭৫টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন, তারা প্রতি মাসে ৫২,৫০০ টাকা করে পেনশন পান।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটারদের জন্য পেনশন স্কিম চালু করেছে বিসিসিআই। যারা ৭৫টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন, তারা প্রতি মাসে ৫২,৫০০ টাকা করে পেনশন পান। এটি তাদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগ ডোমেস্টিক ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা দিচ্ছে। এছাড়া ৫০ থেকে ৭৪টি রঞ্জি ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতি মাসে ৪৫,০০০ টাকা পান। আর ২৫ থেকে ৪৯টি ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য পেনশনের পরিমাণ ধার্য হয়েছে প্রতি মাসে ৩০,০০০ টাকা। এই সিদ্ধান্তে প্রাক্তন এবং বর্তমান ঘরোয়া ক্রিকেটাররা উপকৃত হচ্ছেন।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অজিঙ্কে রাহানে। ঘরোয়া ক্রিকেট বা আইপিএলেও আর খেলবেন না। ক্রিকেট ছেড়ে রাহানে যে ধারাভাষ্যকার হিসাবে কাজ করতে চান, সেটা মোটামুটি পরিষ্কার। ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসাবেও অভিষেক হয়েছে তাঁর। তবে অবসর ঘোষণা করলেও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী পেনশন পাবেন রাহানে।

রাহানে যেহেতু ৮৫টি টেস্ট খেলেছেন, তাই তাঁর পেনশনের অঙ্কটা দাঁড়াবে মাসিক ৭০ হাজার টাকা। তবে এই পেনশন পেতে গেলে একটি শর্ত মানতে হবে। ভারতীয় বোর্ডের কোনও লাভজনক পদে তিনি থাকতে পারবেন না। আগামী দিনে যদি রাহানে বিসিসিআইরের বা অন্য কোনও ঘরোয়া বোর্ডের এমন কোনও পদে বসেন, যেখানে থেকে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারেন, তাহলে সাময়িকভাবে পেনশন বন্ধ করে দেওয়া হবে। ওই পদ থেকে অবসর নিলে আবার এই পেনশন চালু হবে।