রিয়া দাস, সাংবাদিক: ক্রিকেটের মাঠ সাধারণত উত্তেজনা, প্রতিযোগিতা, দক্ষতা আর বিজয়ের আবেগে ভরা। কিন্তু কখনও কখনও সেই একই মাঠ জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও হৃদয়ছোঁয়া মুহূর্তের সাক্ষী হয়ে ওঠে। ঠিক তেমনই এক দৃশ্য সম্প্রতি দেখা গেল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। পুরো গোটা স্টেডিয়াম সাক্ষী থাকল মহিলা ভারতীয় ক্রিকেটের আইডল স্মৃতি মান্ধানা ও তাঁর প্রেমিক সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের এক আবেগঘন মুহূর্তের। শুরু হল তাঁদের জীবনের এক নতুন অধ্যায়। সেই নতুন অধ্যায়ের একটি ভিডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

স্টেডিয়ামের সবুজ ঘাসে হাঁটতে হাঁটতে স্মৃতি বুঝতেই পারেননি সামনে কী অপেক্ষা করছে। চোখ বন্ধ ছিল তাঁর। চোখ খুলতেই দেখেন পলাশ তাঁর সামনে দাঁড়িয়ে হঠাৎই হাঁটু গেড়ে বসে পড়েছেন। সেই মুহূর্তেই চারপাশ যেন থমকে গেল স্মৃতির। হাতে ধরা আংঙটি তুলে পলাশ আবেগভরা চোখে স্মৃতিকে প্রস্তাব দেন। বিস্ময়, আনন্দ ও আবেগ মিলেমিশে স্মৃতির মুখে ফুটে ওঠে এক অমূল্য হাসি। তিনি সামান্য লজ্জা মিশিয়ে মাথা নাড়তেই পলাশ তাঁর আঙ্গুলে আংটি পরিয়ে দেন। আর চারপাশ থেকে করতালিতে ফেটে পড়েন উপস্থিত বন্ধরা ও টিম মেম্বাররা।
এই পুরো মুহূর্তটি শুধু ক্যামেরাবন্দিই নয়। পলাশ নিজেই তা শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের কিছুদিন আগেই আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছিল হরমনপ্রীতের ব্রিগেড সেই মাঠই হয়ে উঠেছে প্রেম নিবেদেনের মঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেট তারকা হওয়া সত্ত্বেও স্মৃতি ও পলাশের এই বাগদান মুর্হূতটি প্রমাণ করে দিল ভালোবাসার কাছে সেলিব্লিটি তকমাও ফিকে হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওর ক্যাপশনে পলাশ লিখেছেন– সে হ্যাঁ বলেছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে স্মৃতি তাঁর এগেজমেন্ট রিং হাসিমুখে সকলকে দেখিয়েছিলেন। আর ২১ নভেম্বর ভাইরাল হয় স্মৃতি ও পলাশের বাগদানের মুর্হূতের ভিডিও। কমেন্ট সেকশনে শুভেচ্ছা বার্তার বন্যা। কেউ লিখেছেন, ক্রিকেট মাঠে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর হতে পারে না। কেউ আবার বলছেন, কুইন স্মৃতির জন্য এ এক রূপকথার মতো প্রপোজাল। স্মৃতির ফ্যানেরা সুখবর পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। ইতিমধ্যেই তাঁদের হলদি অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দুজনের মুখে লেগে থাকা আনন্দের ছাপ যেন আরও উজ্জ্বল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটার দলের অনেক ব্যক্তিত্বকে। রবিবার ২৩ নভেম্বরই পলাশ ও স্মৃতির চারহাত এক হতে চলেছে। এই শুভঅনুষ্ঠানের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরফে জুটিকে শুভেচ্ছা জানিয়েছে।
ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র স্মৃতি মান্ধানার জীবনযাত্রা সবসময়ই লাইমলাইটে থেকেছে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের এমন স্পেশ্যাল মহূর্ত প্রকাশ্যে আসায় সমর্থকরা যেন তাঁর আনন্দেই আনন্দিত। খেলাধূলার কোলাহল পেরিয়ে একটি ক্রিকেট মাঠ যখন প্রেমের সাক্ষী হয়ে ওঠে তা যে কতটা বিশেষ অনুভূতি তৈরি করে স্মৃতি ও পলাশের এই মুহূর্ত আবারও তা প্রমাণ করল। বলিউডে বিরুষ্কার মতো এই জুটিকেও মানুষ খবুই পছন্দ করেছেন। ফ্যানেরা তাঁদেরকে আইডল ক্যাপেলও বলে থাকে। তবে ক্রিকেট মাঠে জন্ম নেওয়া এই রোমান্টিক স্মৃতি এখন অনেকের হৃদয়েই চিরস্থায়ী হয়ে রইল।