২০১৬ সালে যাদের সুযোগ দেওয়া হয়নি, তারা নতুন করে নিয়োগপ্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন, এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশেই এবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : স্কুল সার্ভিস কমিশনের মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে যাদের সুযোগ দেওয়া হয়নি, তারা নতুন করে নিয়োগপ্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন, এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশেই এবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।
একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের নির্দেশ-
সুপ্রিমকোর্ট জানিয়েছিল, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্ট জানিয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন , তাঁরা বয়সের ছাড় পেয়ে নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গেলেও নতুন নিয়োগে অংশ নিতে পারবেন। এরপরই কয়েকজন চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়ে জানান, তাঁরা ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ায় ছিলেন না। তাঁদের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগও মেলেনি। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য বয়সে ছাড়ের আবেদন করেছিলেন। তারপরই বিচারপতি অমৃতা সিনহা জানান, যাদের নাম দাগি তালিকায় নেই, তাদের ক্ষেত্রেও সুপ্রিমকোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। তারপর মামলা যায় সুপ্রিমকোর্টে। এবার সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট।