মঙ্গলবার ও কাল বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার এবং দক্ষিণবঙ্গের শুক্রবার থেকে আবার শুষ্ক আবহাওয়া।আজ মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ এলাকায়। বাকি জেলাতে ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু এলাকায়।
আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু’এক জায়গায় দমকা বাতাস থাকতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা।বুধবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকে তিন জেলাতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পরের কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে।
মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতাতে। আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘলা আকাশের কারনে দিনের তাপমাত্রা কম থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা।বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উইকেন্ড এ তাপমাত্রা ফের কমতে পারে। মনোরম আবহাওয়ার সম্ভাবনা।