মুকুল রায়ের বিধায়কপদ খারিজের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । মুকুল পুত্র শুভ্রাংশুর আবেদনের ভিত্তিতে হাইকোর্টের ওই রায়ে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দেয়।
পাশাপাশি এই মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং মুকুল রায়- এই চারজনকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিল শীর্ষ আদালত।