সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: স্বরা ভাস্কর, তিনি আর বিতর্ক যেন প্রায় সমার্থক বলা চলে। এবার নিজেই আরও একবার এক বিস্ফোরক বিতর্কিত মন্তব্য করলেন স্বরা। তিনি জানালেন তার অন্তর্বাস তিনি নয় তার বাবা আনতেন।
আর অন্যান্য সব ক্ষেত্রের মতই তার এই মন্তব্য নিয়েও বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন কেন তিনি এটা প্রকাশ্যে বলছেন কেউ বলছেন তিনি একজন হিপোক্রিট, তার নারীবাদী সত্ত্বা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই, কেউ বলছেন এসব জিনিস কেউ বাবাকে দিয়ে কেনায়?

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা নিজেই জানিয়েছেন তিনি নিজে তার অন্তর্বাস কিনতেন না, বাবা কিনে দেবে এটাতেই অভ্যস্ত ছিলেন তিনি। কিন্তু বিষয়টা কেন এমন ছিল? অর্থাৎ অন্তর্বাস কেনার ক্ষেত্রে কেন স্বরাকে বাবার ওপর নির্ভর করতে হত? বিশেষত এসবের ক্ষেত্রে আজও বহু মেয়েই যখন বাড়ির মহিলাদেরকে বলেন সেটা আনার জন্য? দিল্লির মেয়ে স্বরার বেড়ে ওঠা সেখানেই আর ৫ জনে মেয়ের মত বয়ঃসন্ধির সময় ‘টেপ জামা থেকে তিনিও সবে অন্তর্বাসের দিকে ঝুঁকছেন। তার জীবনেও ছিল এটা সেই সময় যখ্যন আচমকাই যেন অনেকটা বড় হয়ে যায় প্রতিটি মেয়ে। কিশোরী থেকে যুবতী হয়ে যাওয়ার সময়, টেপ বা ফ্রক ছেড়ে শুরু করেন অন্তর্বাস পরা শুরু করেন তিনি। সেই সময় স্কুলের ছেলেবন্ধুরা নাকি কারা কারা অন্তর্বাস পরে আসছে, সেটা গুনত। এই বিষয়টা বেশ অস্বস্তিকর ছিল স্বরার জন্য। স্বরা জানান, একদিকে দিল্লির গরম অন্যদিকে সদ্য পা দিয়েছেন বয়ঃসন্ধিতে পড়েছি। সবসময় অন্তর্বাস পরে থাকার অভ্যাস শুরু করছেন তার কাছে সেটা যেন আরও একটা অস্বস্তির বিষয় ছিল এদিকে স্কুলের ছেলেরা ওরকম করত। আবার দোকানে যে নিজেই কিনতে যাবেন সেটাও পারতেন না কারণ এলাকায় যারা অন্তর্বাস বিক্রেতা ছিলেন তারা সকলেই পুরুষ। আর সেই জন্যই তিনি তার বাবাকে দিয়ে অন্তর্বাস কেনাতেন নিজেই স্বীকার করেছেন স্বরা তার খুব অস্বস্তি হত, কোনও পুরুষকে গিয়ে নির্দিষ্ট মাপের অন্তর্বাসের কথা বলতে। একটা দীর্ঘ সময় অবধি বাবাই তাকে অন্তর্বাস কিনে এনে দিতেন।

শুধু এই অন্তর্বাস বিতর্ক নয়, কিছুদিন আগেই সন্তানধারণের পরে চেহারায় পরিবর্তন আসার জন্যও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ২০২৩ সালে কন্য রাবিয়ার জন্ম দেন স্বরা। তার পরে ওজন বৃদ্ধি পায় অভিনেত্রীর। সেই ছবি নিয়ে সমাজমাধ্যমে তাঁকে নানা কুকথা শুনতে হয়েছে। গত কয়েক বছর কোনও ছবিতে সেই ভাবে দেখা যায়নি স্বরাকে। তাই অভিনেত্রীকে কটাক্ষ করে নিন্দুকেরা বলেছেন, মা হওয়ার পরে স্বরা এত ওজন বাড়িয়ে ফেলেছেন বলেই আর কাজ পাচ্ছেন না।” অভিনেত্রীদের কি সব সময়ে ‘আওয়ার গ্লাস’-এর মতোই চেহারা হতে হবে? পাল্টা প্রশ্ন তুলেছিলেন স্বরা নিজেই। তিনি সাফ জানান তার এমন কোনও বাসনা নেই যে তাকে দেখে মনে হয়, তিনি মা হননি। ফাহাদ আহমেদকে যখন বিয়ে করেন তিনি তা নিয়েও কম কটাক্ষ শোনেননি তিনি তবে পাত্তা দেননি তিনি এবার ফের অন্তর্বাস বিতর্কে জড়ালেন তিনি।