আইপিএলের আগে দলবদল! হর্ষলকে নিয়ে বড় ঘোষণা গুজরাটের

দু’বার আইপিএলে পার্পল ক্যাপ জয়ী ভারতীয় পেসার হর্ষল প্যাটেল এবার গুজরাট টাইটান্সের হয়ে খেলতে চলেছেন। আসন্ন মরশুমের আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে তাঁকে ট্রেডের মাধ্যমে দলে নিয়েছে গুজরাট।

আরপ্লাস নিউজ দিজিতাল ডেস্ক

২০২৫ সালের আইপিএল নিলামে ৮ কোটি টাকায় হর্ষলকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবার ৪ কোটি টাকার বিনিময়ে গুজরাট টাইটান্সে যোগ দিচ্ছেন এই অভিজ্ঞ ডানহাতি পেসার।হর্ষলের মতো অভিজ্ঞ বোলার দলে আসায় গুজরাটের বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বলের গতি পরিবর্তন, বিভিন্ন ধরনের ডেলিভারি এবং চাপের মুখে ভালো বোলিং করার জন্য পরিচিত তিনি। ২০১২ সালে আইপিএলে অভিষেকের পর এখনও পর্যন্ত ১২৪টি ম্যাচ খেলে ১৫১টি উইকেট নিয়েছেন হর্ষল। আইপিএল কেরিয়ারে মোট চারটি দলের হয়ে খেলেছেন তিনি।

২০২১ এবং ২০২৪ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই পেসার। দু’বারই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে পার্পল ক্যাপ জেতেন তিনি। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবং ২০২৪ সালে পঞ্জাব কিংসের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন হর্ষল। আইপিএলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দু’বারের পার্পল ক্যাপ জয়ী হর্ষল প্যাটেল সানরাইজার্স হায়দরাবাদ থেকে ট্রেডের মাধ্যমে গুজরাট টাইটান্সে যোগ দিচ্ছেন। ২০২৫ সালের নিলামে তাঁকে ৮ কোটি টাকায় কিনেছিল হায়দরাবাদ। এবার ৪ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে গুজরাট। বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে চারটি দলের হয়ে খেলেছেন হর্ষল। ১২৪টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৫১টি উইকেট। ২০২১ ও ২০২৪ সালের আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

২০২৫ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম মরশুমে ভালো পারফরম্যান্স করেছিলেন হর্ষল। ১৩টি ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে তাঁর ইকোনমি রেট ছিল ৯.৮০। অন্যদিকে, ২০২৬ সালের আইপিএলে দলে তাঁর সুযোগ অনেকটাই কমে যায়। মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। কোনও উইকেট না পেলেও তাঁর ইকোনমি রেট ছিল ১০.৮২। সেই মরশুমে হর্ষলের বদলে অনভিষিক্ত ভারতীয় পেসার প্রফুল হিঙ্গে ও শাকিব হুসেনকে বেশি সুযোগ দিয়েছিল সানরাইজার্স।