কালীপুজোর পর নামবে তাপমাত্রা, বাড়বে শীতের আমেজ

বৃষ্টি নেই ভূত চতুর্দশী এবং কালীপুজোতে। ভালো আবহাওয়ায় কালীপুজো কাটলেও তারপরেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। ক্রমশ শক্তি হারাচ্ছে এই সিস্টেম।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশের সম্ভাবনা। বুধবার থেকে শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে।সোমবার আবহাওয়ার পরিবর্তন। সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওবুধবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।

বুধবার সকালের দিকে মেঘলা আকাশ পরে আংশিক মেঘলা আকাশ বা পরিষ্কার আকাশ হতে পারে। জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকতে পারে সকালে। খুব সকালে বৃষ্টির সম্ভাবনা সামান্য। তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বুধবার সকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কখনো আংশিক মেঘলা আকাশ কখনো পরিষ্কার আকাশ থাকবে। কালী পুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। কালীপুজোর পরদিন সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য ০.২ মিমি বৃষ্টি হয়েছে।