ঠিকা শ্রমিকদের কাজের নিশ্চয়তা এবং বকেয়া টাকা মেটানোর দাবিতে বারাসাত PHE দফরের অবস্থান বিক্ষোভ।

সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা
সরকার পরিবর্তন হতেই PHE দফরের ঠিকা শ্রমিকরা অনেকেই কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘ মাসের পর মাস অনেকে বেতন পাচ্ছেন না। পুরোনোদের বাদ দিয়ে নতুন করে বিজেপির কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে। তাই অবিলম্বে পুরনো যারা রয়েছেন তাদের স্থায়ী কাজ বকেয়া বেতন পূজোর বোনাস পুজোর আগেই দিতে হবে এই দাবিতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পিএইচই দফরের সামনে “সিআইটিউ” বাম সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ বনগাঁর একজন ঠিকা শ্রমিক বেতন পায়নি অনাহারে মারা গেছে।বাগদা ব্লকের পাল্লা গাড়াপোতা সহ একাধিক এলাকার পাম্প অপরেটার, ভাল্ব অপোটার এদের নতুন বিজেপি সরকার এসে চাকরি থেকে সরিয়ে দিয়েছে এমনটাই দাবি বাম নেত্রী গার্গী চ্যাটার্জী। যদি এই কর্মীরা পুজোর আগে তাদের কাজ ফিরে পাওয়ার নিশ্চয়তা না পায় বা বোনাস না পায় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিলেন।