হিংসা-মুক্ত ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন

কড়া নিরাপত্তায় আয়োজিত হতে চলেছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহল, রুট মার্চ চলছে। পুলিশকে সঙ্গে নিয়ে পেট্রোলিংও চলছে। পশ্চিমবঙ্গে হিংসা-মুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন এবার মরিয়া। প্রথম দফা ভোটের পর দ্বিতীয় দফার ভোটেও থাকবে একই ধরনের সুরক্ষার আয়োজন করা হয়েছে। দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটি পরিষ্কার চিত্র দেওয়া হলো। মূলত বুথের সংখ্যা এবং নির্দিষ্ট এলাকার ওপর ভিত্তি করে এই বণ্টন করা হয়েছে।
​বুথ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
​নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথে নিরাপত্তার স্তর বিন্যাস করা হয়েছে :-
​১টি বুথ: কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
​৩টি বুথ: ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
​৫টি বুথ: ২ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
​৭টি বুথ: ৩ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
​১১টি বুথ: ৪ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
​১৫টি বুথ: ৫ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
​এলাকাভিত্তিক মোতায়েন চিত্র
​নির্দিষ্ট পুলিশ জেলাগুলোতে বাহিনী ও রাজ্য পুলিশের সংখ্যার হিসাব দক্ষিণ 24 পরগনা জেলায়:-

সুন্দরবন পুলিশ জেলা (১৭৯৮): ১১৩ কোম্পানি, ২১১৪ পুলিশ

বারুইপুর (২৮২৫): ১৬১ কোম্পানি, ২৯৯৫ পুলিশ

ডায়মন্ড হারবার (২৪৪১): ১৩৪ কোম্পানি, ২৫৪৪ পুলিশ