ভোট চলতে চলতে ইভিএম মেশিন খারাপ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোটাররা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুর পূর্বে বেগমপুর ২০০ কলোনী ৫৭নম্বর বুথে ইভিএম আবার বিভ্রাট। উত্তরভাগ কলোনি হাইস্কুলে ভোট চলতে চলতে ইভিএম মেশিন খারাপ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভোটারদের। দ্রুত ঠিক হওয়ার আশ্বাস দেয় প্রশাসন। এই খবর শুনে ৫৭ নম্বর বুথ পরিদর্শনের এলেন বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের।

বিভাস সর্দারের অভিযোগ, প্রথমে এসআইআর করে ভোটারদের নাম বাদ দিয়েছে। এরপর যাতে ভোটাররা ভোট দিতে না পারেন সেজন্য সমস্ত খারাপ মেশিন আমাদের এখানে পাঠানো হয়েছে।