মহালয়ার স্রষ্টার বাড়িই আজ পর! বাণীকুমারের জন্মভিটে বিক্রি

মহালয়ার দিন বাঙালীর ভোরে রেডিও থেকে ভেসে আসা মহিষাসুরমর্দিনী এক অপূর্ব মূর্ছনার সৃষ্টি করে। এদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে “আশ্বিনের শারদ প্রাতে —” শুনে বাঙালি মন নেচে ওঠে। কিন্তু মহিষাসুরমর্দিনী নামের এই অনুষ্ঠানের স্ক্রীপ্ট রাইটার বানী কুমার কে কজন চেনে? জানা গিয়েছে বানী কুমারের প্রকৃত নাম বৈদ্যনাথ ভট্টাচার্য।বানী কুমার ছদ্ম নামে তিনি লিখতেন।বানী কুমারের জন্মস্থান হাওড়ার আমতা এক ব্লকের কানপুর গ্রামে।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

প্রান্তিক ও কৃষি প্রধান এই গ্রামের মানুষের কাছে মহালয়ার দিন এলেই গর্বের দিন হয়ে ওঠে।বানী কুমারের জন্মস্থান তাই মুখর থাকে মহালয়া আর বানী কুমারের চর্চায়। বাণী কুমারদের পৈত্রিক বাড়ি ছিল হুগলির আঁটপুরে। কিন্তু বাণীকুমার এর মামাবাড়ি হাওড়ার কানপুরে এবং মামা বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেন এবং মামা বাড়ি থেকেই তার বেড়ে ওঠা। বাণীকুমার এর বাবা বিধু ভূষণ ভট্টাচার্য ছিলেন সংস্কৃতজ্ঞ পন্ডিত এবং ঐতিহাসিক। মা অপর্ণা দেবী।

যে বাড়িতে বাণী কুমার জন্মগ্রহণ করেন এবং যে বাড়ি থেকে তিনি বেড়ে ওঠেন কালের নিয়মে সেই বাড়ি আজ বিক্রি হয়ে গিয়েছে বটে কিন্তু হাওড়ার কানপুরের মানুষ মহালয়ার দিন হলেই বাণীকুমার কে নিয়ে আলোচনায় মেতে ওঠে। তবে বাণীকুমারের জন্ম দিতে বিক্রি হয়ে যাওয়ায় আক্ষেপ এলাকার মানুষের।