EPFO-র বড় সিদ্ধান্ত !

৭.১১ লক্ষ ইন-অ্যাকটিভ অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা এবার সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সূচনা পল্যে, সাংবাদিক : আপনার কি পুরনো কোনও PF অ্যাকাউন্ট আছে যেখানে হয়তো ৫০০ টাকা, ৮০০ টাকা বা ১০০০ টাকার কম পড়ে আছে? আপনি চাকরি বদলেছেন, অ্যাকাউন্ট ট্রান্সফার করেননি, আর সেই টাকাটা হয়তো বছরের পর বছর পড়ে আছে? তাহলে এই খবর আপনার জন্য। কারণ Employees’ Provident Fund Organisation (EPFO) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ৭.১১ লক্ষ ইন-অ্যাকটিভ অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা এবার সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কোনও ফর্ম নয়, কোনও আবেদন নয়, কোনও অফিসে যাওয়ার দরকার নেই। কিন্তু কারা এই সুবিধা পাবেন? ইন-অ্যাকটিভ অ্যাকাউন্ট কাকে বলে? টাকা কীভাবে ট্রান্সফার হবে? যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে? আর EPFO 3.0 কী আনতে চলেছে?

কী ঘোষণা করা হয়েছে?

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে- ৭.১১ লক্ষ নিষ্ক্রিয় EPFO অ্যাকাউন্টে মোট ৩০.৫২ কোটি টাকা পড়ে রয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে ব্যালেন্স রয়েছে ১,০০০ টাকা বা তার কম। এই টাকাই ফেরত দেওয়া হবে সরাসরি আধার-লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোনও আলাদা আবেদন লাগবে না।

ইন-অ্যাকটিভ অ্যাকাউন্ট কাকে বলে?

অনেকেই জানেন না কখন EPF অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। নিয়ম অনুযায়ী- ৩৬ মাস অর্থাৎ ৩ বছর
যদি কোনও কন্ট্রিবিউশন জমা না পড়ে তাহলে অ্যাকাউন্ট ইন-অ্যাকটিভ হয়ে যায়। এছাড়াও- চাকরি পরিবর্তন করে ট্রান্সফার না করলে, অবসর নেওয়ার পর টাকা না তুললে, কম ব্যালেন্স থাকলে অ্যাকাউন্ট দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে।

টাকা কীভাবে ফেরত দেওয়া হবে?

এবার আসল প্রশ্ন টাকা কীভাবে পাবেন ? EPFO জানিয়েছে—


আধার-লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার
কোনও ফর্ম লাগবে না
EPFO অফিসে যেতে হবে না

মানে এটি এক ধরনের Auto Credit Process। যদি আধার ও ব্যাঙ্ক ডিটেলস আপডেট থাকে তাহলে টাকা সরাসরি জমা হবে।

যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে?

যদি EPF গ্রাহকের মৃত্যু হয়ে থাকে- সেক্ষেত্রে টাকা দেওয়া হবে আইনগত উত্তরাধিকারীকে। Nominee আপডেট থাকলে প্রক্রিয়া সহজ হবে। এখানে গুরুত্বপূর্ণ- অনেক পরিবার জানেই না পুরনো PF অ্যাকাউন্টে টাকা পড়ে আছে। এই সিদ্ধান্ত তাদের জন্য বড় স্বস্তি।

কেন এত অ্যাকাউন্ট নিষ্ক্রিয়?

ভারতে চাকরি বদল খুব সাধারণ বিষয়। অনেক সময়—


নতুন UAN তৈরি হয়
পুরনো অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয় না
সামান্য টাকা পড়ে থাকে

ফলে লাখ লাখ ছোট ব্যালেন্স জমে যায়। এই ৭.১১ লক্ষ অ্যাকাউন্টে মোট টাকা ৩০.৫২ কোটি। মানে গড়ে প্রায় ৪০০-৫০০ টাকার মতো ব্যালেন্স। ছোট অঙ্ক হলেও মোট অঙ্ক বিশাল।

EPFO 3.0 – বড় আপডেট আসছে

শুধু এই সিদ্ধান্তই নয়- আগামী অর্থবর্ষ থেকে চালু হচ্ছে EPFO 3.0। এতে কী বদলাবে?


PF ক্লেম সেটেলমেন্ট হবে মাত্র ৩ দিনে
টাকা তোলা হবে আরও সহজ
প্রক্রিয়া হবে ডিজিটাল

বর্তমানে অনেক সময় ক্লেমে দেরি হয়। নতুন সিস্টেমে automation বাড়ানো হবে। এটি EPFO-র আধুনিকীকরণের বড় পদক্ষেপ।

আপনার এখন কী করা উচিত?

এই খবর শোনার পর- আপনার UAN অ্যাকাউন্ট লগ-ইন করে দেখুন পুরনো PF অ্যাকাউন্ট আছে কি না। আধার লিঙ্ক আছে কি না। ব্যাঙ্ক ডিটেলস আপডেট আছে কি না। যদি Nominee আপডেট না থাকে
আজই আপডেট করুন।

বড় বার্তা কী?

এই সিদ্ধান্তের মাধ্যমে-

ছোট বিনিয়োগকারীদের সুরক্ষা
নিষ্ক্রিয় টাকা পরিষ্কার
প্রশাসনিক জট কমানো
সরাসরি DBT পদ্ধতি

সরকার স্পষ্ট বার্তা দেয়- ছোট অঙ্কের টাকা হলেও তা গ্রাহকেরই।

৭.১১ লক্ষ গ্রাহক, ৩০.৫২ কোটি টাকা, ১,০০০ টাকা বা তার কম ব্যালেন্স এই টাকা এখন ফেরত আসবে
সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোনও আবেদন নয়। কোনও লাইনে দাঁড়ানো নয়। আর EPFO 3.0 এলে ক্লেম নিষ্পত্তি হবে মাত্র ৩ দিনে। এটি নিঃসন্দেহে লাখ লাখ গ্রাহকের জন্য বড় সুখবর। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।