জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে পূর্ত দফতর, তৈরি হবে সেতু ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : উত্তর ও দক্ষিণবঙ্গ কে জুড়তে দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের পূর্ত দফতর যৌথভাবে এই কাজ করবে। নবান্নে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পূর্তমন্ত্রী । তিনি বলেন দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত ৭৭০ কিলোমিটার একটি সম্পূর্ণ নতুন রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশের উপর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এই রাস্তার জন্য নতুন ব্রিজ তৈরি করতে হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। রাজ্যের কোথায় রাস্তাঘাটে কি অবস্থা? তার পূর্ণাঙ্গ রিপোর্ট আধিকারিকদের থেকে নেন রাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাজ্যের নতুন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার পরিকাঠামো উন্নয়ন নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করেন জানিয়ে দেন আগামী সাত মাসে রাজ্যের সমস্ত রাস্তার ছবি বদলানোর পুরো পরিকল্পনা করা হবে। এখন বর্ষার কারণে রাস্তার কাজ কিছুটা ধীরে হতে পারে। তার মধ্যেই পরিকল্পনা করা হবে। বর্ষার কারণে ১৫ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পিচ রাস্তার কাজ করতে কিছুটা সমস্যা হয়। তবে আমরা প্রথমে খানাখন্দ মেরামতের কাজ করব। গর্তগুলো যাতে দুর্ঘটনাপ্রবণ না হয় এবং মানুষের ক্ষতি না হয়, তা আমরা দেখার চেষ্টা করব। অক্টোবর মাস থেকে রাজ্যের ৯০ টি নতুন রাস্তা তৈরি কাজ শুরু হবে। ডবল ইঞ্জিন সরকার হওয়ায় এবার আর বাংলা টাকার কোন অভাব হবে না। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন উক্ত দফতর এবার জিরো টলারেন্স ইন করাপশন নীতি নেওয়া হবে। পাশাপাশি এ বছর যে অনেকটাই এই দফতরের বাজেট বাড়বে তা এদিন তার গলা থেকেও শোনা যায়। গত বছর বাজেট বরাদ্দ অত্যন্ত কম ছিল এমনকি খরচের পরিমাণ ও বাজেট বরাদ্দের চেয়েও কম ছিল। এবার আধিকারিকরা অনেক বেশি বাজেট বরাদ্দ চেয়েছেন এবং আমরা বলছি আপনারা যা আশা করছেন তার চেয়েও বেশি বরাদ্দ পাবেন।