“ডিএ সরকারি কর্মচারিদের আইনি অধিকার। তাই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে।”

মাম্পি রায়, সাংবাদিক : ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ মেটানোর বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের ওই কমিটি গঠন করা হবে। কীভাবে বকেয়া দিতে হবে? কতগুলো কিস্তিতে এই টাকা দিতে হবে, সেবিষয়ে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। পুরনো বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার এই রায় দিল সুপ্রিমকোর্ট।
প্রথমে সুপ্রিমকোর্ট জানিয়েছিল, “বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিতে হবে রাজ্যকে।” কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তেমনটা হলে রাজ্য চালানো যাবে না।”
আদালত জানিয়েছিল, “২০১৯ সালের অগাস্ট থেকে ২০২৯-এর ডিসেম্বর পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ রাজ্য সরকারকে দিতে হবে।” তারপর আবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের আবেদন, “বকেয়া মেটানোর সময় বৃদ্ধি করা হোক।” বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, “ডিএ সরকারি কর্মচারিদের আইনি অধিকার। তাই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে।”

সুতরাং পুরনো রায়কেই বহাল রাখল সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, ” মার্চের মধ্যেই রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। ”
এই রায় শুনেই আনন্দে মেতে ওঠেন ডিএ আন্দোলনকারীরা। একে অপরকে আবীর মাখিয়ে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা।