‘আমায় প্রাণে মারার চেষ্টা হচ্ছে’ কেঁদে ফেললেন কুণাল!

ফের আক্রান্ত কুণাল! গাড়ির কাঁচ ভাংচুর করে বিধায়কের ওপর হামলা দুষ্কৃতিদের

আর প্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ গতকালের রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত কুনাল ঘোষ। বেলেঘাটায় তাঁর গাড়ি লক্ষ্য করে চড়াও হয় দুষ্কৃতিরা।কুণাল ঘোষের অভিযোগ, বিজেপির একদল দুষ্কৃতী মোটরবাইকে করে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়ির কাচ ভেঙে তাঁকে বের করার চেষ্টা করে। এই ঘটনার পর তিনি প্রাণ বাঁচাতে নারকেলডাঙা থানায় আপাতত আশ্রয় নিয়েছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। জানুন বিস্তারিত।

আজ বেলেঘাটায় ৩৪ নম্বর ওয়ার্ডে এক পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর বাড়ির সামনে থেকে কিছু দুষ্কৃতী তাঁকে ফলো করে বলে অভিযোগ কুণালের। একটি সশস্ত্র মোটর বাইক বাহিনী তাঁর গাড়িকে ফলো করতে থাকে এবং ফুল বাগানের মোড়ে পৌঁছে তাঁর গাড়িকে ঘিরে ফেলা হয়। ” নারকেল ডাঙ্গার মুখে, মুখ বাধা কিছু দুষ্কৃতী বাইকে করে এসে আমার গাড়িকে চারদিক থেকে ঘিরে ফেলে, তাঁদের হাতে ছিল হাতুড়ি ও রিভল্ভার, আমায় অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে ওরা।” এরপর তিনি আরও বলেন, হাতুরি দিয়ে গাড়ির কাঁচ চুরমার করে ভেঙ্গে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কোনরকমে সহ কর্মীদের নিয়ে প্রাণে বাঁচতে নারকেল ডাঙা থানার ভিতর আশ্রয় নেন তিনি।বলতে বলতে কেঁদে ফেলেন তিনি, বলেন আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চলছে, কিন্তু এভাবে তাঁকে থামানো যাবেনা এই হুশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য গতকাল শ্রীরামপুরে মমতা ব্যানার্জির সভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়ি ভাঙচুর, কালো পতাকা দেখানো হয় ছোড়া হয় ডিম। গাড়ি ঘুরে সটান ভবানীভবনে ঢুকে যান বিধায়ক।পুলিসের সঙ্গে রীতিমতো বচসায় জরিয়ে পড়েছিলেন কুণাল। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আজ আক্রান্ত হন, বেলেঘাটায়।