বিজেপির প্রচার গাড়িতে ভাঙচুর !

বারুইপুরে প্রধানমন্ত্রী সফরের আগের রাতে বিজেপির প্রচার গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বারুইপুরের টংতলার মাঠে নির্বাচনী জনসভায় ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাকে ঘিরে বারুইপুরজুড়ে ব্যাপক প্রচার শুরু প্রচার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই প্রচার গাড়িতেও রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে অজয় হালদার নামে এক টোটো চালকের টোটো ভাড়া করে সেই টোটো করেই এলাকায় প্রচার চালানো হচ্ছিল বিজেপির তরফে। অভিযোগ যখন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর থেকে টোটো চালক অজয় হালদার প্রচার করছিলেন। সেই সময় চাকারবেড়িয়া এলাকায় ওই টোটো চালককে সেখানে প্রচার করতে বারণ করা হয়। তারপর আচমকাই লাঠিসোটা নিয়ে মারধর করা হয় ওই টোটো চালককে। ভাঙচুর করা হয় টোটো। ছিঁড়ে দেওয়া হয় ফ্লেক্স ও ব্যানার। হামলার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যান বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপির প্রার্থী বিশ্বজিৎ পাল।বিষয়টি রাতেই বারুইপুর থানার পুলিশকে জানানো হয়েছে।