যুবভারতীকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর নিয়ে এখনও বিতর্ক তুঙ্গে। ঘটনার কয়েকঘন্টার মধ্যেই অনুষ্ঠানের মুখ্য আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে যারা তাণ্ডব করেছিলেন তাঁদের মধ্যেও কয়েকজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া কর্তব্যরত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এতকিছুর পরেও সমালোচনা বন্ধ করছে না বিরোধীরা। এমনকী সামাজিক মাধ্যমে অব্যাহত রয়েছে ট্রোলের বন্যা।

এবার এই ইস্যুতে মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “আপনারা কখনও মহাকুম্ভে এতজন মারা গিয়েছে কিংবা নয়াদিল্লি স্টেশনে যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল, তা নিয়ে কেন্দ্র সরকারকে কখনও প্রশ্ন করেছেন? কখনও তাঁদের বিরুদ্ধে মুখ খুলেছেন? যুবভারতীতে যে ঘটনাটি ঘটেছে, তার একঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। মাঠের ম্যানেজমেন্টে যারা ছিলেন, যেসব পুলিশকর্তাদের দায়িত্ব ছিল এমনকী মন্ত্রীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে”।
#WATCH | Delhi: On the chaos at Football star Lionel Messi's event at the Salt Lake Stadium in Kolkata, AITC MP Abhishek Banerjee says, "So many people were killed at the Kumbh Mela during this government's rule and the New Delhi railway station stampede… Within an hour of the… pic.twitter.com/Yb23KMLGVp
— ANI (@ANI) December 16, 2025
অভিষেক আরও বলেন, “আপনারা কখনও যোগী আদিত্যনাথকে প্রশ্ন করেছেন, সুকান্ত মজুমদারকে কুম্ভ বা দিল্লির ঘটনা নিয়ে প্রশ্ন করেছন? মৃতদের পরিবারের প্রতি ক্ষমাও চাননি এবং কোনও তদন্ত কমিটিও গঠন করেননি। প্রধানমন্ত্রী মোদী ব্ল্যাক মানি ফেরত নিয়ে আসবেন বলেছিলেন, আজ পর্যন্ত তিনি তা আনতে পেরেছেন”?