শোকজের জবাব দিলেন আধিকারিকরা

গত শনিবার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) বিশৃঙ্খলার ঘটনায় দুই পুলিশকর্তা ও ক্রীড়া দফতরের প্রধান সচিবকে শোকজের নির্দেশ দিয়েছিল তদন্ত কমিটি। অবশেষে নোটিশ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই জবাব দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajib Kumar), বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা। গত মঙ্গলবার তিনজনকেই শোকজের নোটিশ ধরিয়েছিল রাজ্য সরকাররে তৈরি করা তদন্ত কমিটি। যার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।

শোকজের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই দিয়েছেন তিন আধিকারিক। যদিও রাজীব কুমার ও মুকেশ কুমার কী বয়ান দিয়েছেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, পর্যায়ক্রমে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা শেষ পর্যন্ত হয়নি। ঘটনার দিন উদ্যোক্তারা নিজেদের মতো অনুষ্ঠান পরিচালনা করছিল। যে কারণে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। প্রসঙ্গত, ঘটনার দিন বেলার দিকে একটি অনুষ্ঠান সূচি বা রোস্টার ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে।

এই রোস্টার সচরাচর আয়োজক, কর্তব্যরত পুলিশকর্তাদের কাছেই থাকার কথা। সকাল থেকে সেই সূচি অনুযায়ী সময়মতো অনুষ্ঠান ভালোভাবেই শুরু হয়েছিল। এদিন একটি ফুটবল ম্যাচ শুরু হয়েছিল হাফ টাইমের মধ্যে মেসি ও তাঁর টিম মাঠে ঢোকে। কথা ছিল খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে আসার কথা ছিল লিও মেসির। কিন্তু সে মাঠে ঢোকার থেকেই একাধিক মানুষ ঘিরে ধরে তাঁকে। যেখান থেকে শুরু হয় বিশৃঙ্খলা। তারপর থেকে আর কোনও অনুষ্ঠান সূচি পালন হয়নি।