চক্রযুদ্ধ ঘোষ – সাংবাদিক – ওয়ার ২ টিজার প্রশংসার সাথে মানুষের সমালোচনাও পেয়েছিলো। ভিজ্যুয়াললি গ্রাফিক্স গুলি খুব একটা ভালো লাগছিলো না। আজ মনে হয় সব অভিযোগ গুলি কে ধুলিশাৎ করে দিতে চলেছে। ট্রেইলার টি ভীষণ প্রশংসা পাচ্ছে নেটিজেনদের। অন্ধ্র এবং তেলেঙ্গানাতে উৎসবের মেজাজ এবং নর্থে ইন্ডিয়াতে সবাই মুখিয়ে রয়েছে এই ফিল্মটির ট্রেইলারের দিকে। আজ সবাই ১০:০৮ বাজতে নাহ বাজতেই সবাই ইউটুবে খুলে ট্রেইলার টি দেখার উন্মাদনা আকাশ ছোঁয়া।

ট্রেইলার টি শুরু হয় হৃত্বিকের ভয়েস ওভার দিয়ে আর তারপর এনটিআরের ভয়েস ওভার টি শুরু হয়ে। গলার দিক দিয়ে এন্টিআর এগিয়ে থাকলেও প্রেজেন্স হৃত্বিক রোশনের সব থেকে ভালো। দুজনের মধ্যে হাতের লড়াই নাহ দেখিয়ে কথার আর ডায়লগের লড়াই দেখিয়েছে, এবং আব্বাস টায়ারওয়ালার ডায়ালগ ওতি অসাধারণ! ট্রেইলারে বিশেষ করে এনটিআরের এন্ট্রির দৃশ্য টি বেশ দুর্দান্ত লাগছে। এটির সাউন্ড ডিজাইন ও বেশ সলিড লাগছে। এই ট্রেইলার টি বিশেষ করে ড্রামার ওপর বেশি ফোকাস করেছে, যেটা দেখে বেশ ভালো লাগছে।

বেশ ট্রেইলারের অর্ধেক এগোনোর পর শুরু হয়ে তাদের মধ্যে অ্যাকশন দৃশ্য। একের পর এক অ্যাকশন দৃশ্য যেগুলি তাকে লাগানো। বিশেষ করে প্লেনের ফাইট দৃশ্য তি। ট্রেনের দৃশ্য টা বেশ আকর্ষণীয়। এনটিআর নিজের চরিত্রটি কে ট্রেইলারে বলেছে একটি “অস্ত্র” আর তার এক্সপ্রেশন পুরোটা ট্রেইলারে সেটাই বলে। সে এই গল্পে একটা অস্ত্র যার কোনো মায়া বা দয়া নেই। সে এখানে পুরোপুরি ধ্বংসের দিকে গল্পটিকে এগিয়ে নিয়ে যাবে। হৃত্বিকের চরিত্র টি একটি হেরে যাওয়া একটি সোলজার দেখিয়েছে যে নিজের ভেতর কার কোনো ট্রমা নিয়ে ভুগছেন।
কিয়ারার চরিত্র টা সত্যি একটা ভালো স্পেস পেয়েছে এই ট্রেইলারে। তার একটি চুম্বন দৃশ্য, বিকিনি শট ছাড়াও বেশ কিছু এলেমেন্টস কিন্তু বেশ ইন্টারেষ্টিং লাগছে। তার হৃত্বিকের সাথে একটা লড়াইয়ের দৃশ্য আছে এবং দু তিনটে বন্দুক চালানোর দৃশ্য রয়েছে। তাকে বেশ ভালো একটি চরিত্র দেওয়া হয়েছে। তার অভিনয় দক্ষতা কতটা এটিকে জাস্টিফাই করতে পারবে টা দেখবার বিষয়।
তবে ভি এফ একস এখনো কিছু জায়গায় সমস্যা সৃষ্টি করছে আর এটি নিয়ে সমালোচনা হতে পারে। এটি নিয়ে এখন কত সময় আছে জানি না কিন্তু যতটাই থাকুক, সেই সময়ের মধ্যে উন্নতি করা জেতে পারে। সময় বলবে কুলির বিরুদ্ধে দাড়িয়ে ১৪ই অগস্ট কতটা ভালো হতে পারে এই ফিল্ম টা। সবার মন বলছে এই ফিল্মের ট্রেইলার আসার আলো জাগিয়েছে। দেখা যাক কি হয়ে শেষমেশ।