বালি ব্লক তৃণমূল সভাপতি সীতানাথ গাঙ্গুলীকে লক্ষ্য করে দেদার ডিম বৃষ্টি! সাতসকালে বালিখালে ধুন্ধুমার!

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : আজ সকালে খাস বালি ব্লকে ঘটলো এক নজিরবিহীন ও চরম নাটকীয় ঘটনা! এবার ‘ডিম থেরাপি’র মুখোমুখি হলেন বালি ব্লক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট সভাপতি অভিজিৎ গাঙ্গুলী ওরফে সীতানাথ! আজ সকালে বালিখাল সংলগ্ন এন পাল লেনে সীতানাথ বাবুর বাড়ির সামনে আচমকাই জড়ো হন বেশ কিছু উত্তেজিত মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই, তৃণমূল সভাপতি যেই না ঘর থেকে বাইরে পা বাড়িয়েছেন, ওমনি তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করে একের পর এক ডিম!চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে ডিম আছড়ে পড়তে থাকে তাঁর ওপর। বেগতিক দেখে আর এক মুহূর্তও নষ্ট না করে, তড়িঘড়ি ঘরের ভেতর ঢুকে পড়েন তৃণমূল সভাপতি। তড়িঘড়ি গ্রিলের দরজায় তালা লাগিয়ে কোনোমতে নিজেকে রক্ষা করেন তিনি!

সাতসকালের এই অতর্কিত ‘ডিম থেরাপি’র ঘটনায় গোটা এন পাল লেন এলাকায় এখন চরম উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে! এলাকায় তুমুল শোরগোল। তৃণমূল সভাপতির বাড়ির দোরগোড়ায় গিয়ে এমন কাণ্ড এ নিয়ে এখন বালির রাজনৈতিক মহলে ফিসফাস তুঙ্গে! সাধারণ মানুষের এই ক্ষোভ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ?

এবার ‘ডিম থেরাপি’র মুখে বালি ব্লক তৃণমূল সভাপতি! ডিমের বৃষ্টি থেকে বাঁচতে কোনোমতে ঘরে ঢুকে গ্রিলের তালা দিলেন সীতানাথ গাঙ্গুলী।