অ্যাঞ্জিওপ্লাস্টির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জে পি নাড্ডা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অ্যাঞ্জিওপ্লাস্টির পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। বুধবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
গত ১৩ অগস্ট সন্ধ্যায় শারীরিক অস্বস্তি অনুভব করায় নড্ডাকে পরীক্ষা করানো হয়। তাঁর একাধিক পরীক্ষা করা হয়, যার মধ্যে ছিল করোনারি অ্যাঞ্জিয়োগ্রাফিও। পরে ১৪ অগস্ট তাঁকে এমসের কার্ডিয়োলজি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর সোমবার, ১৭ অগস্ট তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর কয়েক দিন চিকিৎসকদের নজরদারিতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন।
নড্ডার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একাধিক কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতা বার্তা দেন। গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি সমাজমাধ্যমে নাড্ডার দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন। গুজরাতের শক্তি ও পেট্রোকেমিক্যালস মন্ত্রী ঋষিকেশ পটেলও নড্ডার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন।
এমসের তরফে আগে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছিল, ১৩ অগস্ট সন্ধ্যায় শারীরিক অস্বস্তির কারণে নাড্ডার পরীক্ষা করা হয় এবং করোনারি অ্যাঞ্জিয়োগ্রাফির পর তাঁকে কার্ডিয়োলজি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। ধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে নাড্ডার পরিবার এবং রাজনৈতিক মহলে।