হয়রানির অভিযোগ ভোটারদের

মালদা জেলায় বিচারাধীন ছিলেন ৮ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন ভোটার। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের।

বিশ্বজিৎ মণ্ডল, সাংবাদিক :  একাধিক জেলায় ট্রাইবুনালের জন্য অফলাইনে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু, ব্যতিক্রমী ছিল মালদহ। অবশেষে বুধবার থেকে অফলাইনে আবেদন নেওয়ার কাজ শুরু হলেও প্রচারের অভাবে কার্যত ফাঁকা ট্রাইবুনাল। মালদা জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে খোলা হয়েছে ট্রাইব্যুনাল। জেলার ১২টি বিধানসভার জন্য আলাদা আলাদা ১২টি টেবিল করা হয়েছে। জানা গেছে মালদা জেলায় বিচারাধীন ছিলেন ৮ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন ভোটার। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের। ডিলিটেড ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন।

মূলত ডিলিটেড হওয়া ভোটাররাই আবেদন করবেন ট্রাইব্যুনালে। কিন্তু ভোটারদের অভিযোগ, তাদের রীতিমত হয়রানি করা হচ্ছে। ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও কিছু বলা হচ্ছে না সেখান থেকে। কখনও বলা হচ্ছে কাজ হবে, কখনও আবার বলছে কাজ হবে না। তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। তার পরও তাদের নাম এসআইআর করে ডিলিট করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন ওই ভোটাররা।