ইন্টারনেটে ওয়ার ঝড়! প্রথম ২৪ ঘন্টায় কি রেকর্ড করলো ট্রেলার?

চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিকঃ প্রথম দিন রেকর্ড গড়লো ওয়ার ২ এর ট্রেলার। দুর্দান্ত রেসপন্স পাওয়ার পর এটি একের পর এক ট্রেলার রেকর্ড ভাঙলো। ভিউস আর লাইকস এর বন্যা বইলো শুক্রবার। দেখা যাক কি কি রেকর্ড ভাঙলো।

প্রথমে হিন্দি ট্রেলারের দিকে তাকালে দেখা যাবে এটি প্রথম দিনে ২৭ মিলিয়ন ভিউস পেয়েছে যেটি বলা যেতে পারে একটি ভালো রেকর্ড করা ভিউস। এটি হৃতিকের ক্যারিয়ারে সব থেকে সফল ট্রেলার গুলির রেকর্ড ছুঁয়েছে। যেহেতু হৃতিক নর্থের বিশাল বড় ষ্টার তাই এটা বলাই বাহুল্য যে তার ভক্তরা এই হিন্দি ট্রেলারটাকে বিশাল ভাবে উৎযাপন করেছে। এই মাত্র ২৪ ঘন্টায় এই ২৭ মিলিয়ন ভিউস তারই পরিচয়। হৃত্বিক রোশনের শেষ দুটো ফিল্ম চলেনি, তাই তার স্টারডম একটু হলেও পড়ে গেছে, সেখান থেকে দাড়িয়ে এই রেকর্ডটি একটা উঠে দাঁড়ানোর প্রচেষ্টা বলা চলে।

এবার আশা যাক তেলুগু ট্রেলারের বিষয়। বিশ্বাস করবেন কতটা জানি না, কিন্তু এই ফিল্মের জন্যে তেলুগু ট্রেলারটি চলা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ জুনিয়র এনটিআরের নামের ওপর ভর দিয়ে এই ফিল্মিটিকে বেচার চেষ্টা করা হচ্ছে আর অন্ধ্র এবং তেলেঙ্গানাতে এটির চলা খুবই গুরুত্বপূর্ণ। এটির তেলুগু ট্রেলার এক দিনে ২২ মিলিয়ন ভিউস পেয়েছে যেটি খুবই ভালো রেকর্ড। এই ফিল্মটির ট্রেলারে এটি পরিষ্কার যে এটি একটি ড্রামা ফিল্ম হতে চলেছে। তো এটাই একমাত্র কারণ যে এটির সফলতা নির্ভর করবে এটির রিভিউসের ওপর। এটি আর চারটি অ্যাকশন ফিল্মের মতন হবে না। তেলুগু দর্শক এসব পছন্দ করে কিন্তু পরিচালক অয়ন মুখার্জী এটিকে তেলুগু দর্শকের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আনতে চান না। এটি একটি ভালো ব্যাপার।

তামিল ট্রেলারটি ৬ মিলিয়ন ভিউস পেয়েছে যেটি বেশ প্রশংশনীয় কারণ তামিলনাড়ু ওয়ার ২ নিয়ে কেউ বেশি উৎসাহিত নয়। ওই প্রদেশে লোকেশ কানাগরাজের কুলি সিনেমাটা নিয়ে মানুষের উৎসাহ তুঙ্গে। এই ফিল্মের আছে স্বয়ং রাজনীকান্ত, নাগা অর্জুনা, এবং বলিউডের সুপারস্টার আমির খান। এটিকে পিছিয়ে ফেলে ঐখানে ব্যবসা করা ওয়ার ২ এর জন্যে প্রায় অসম্ভব। সেটার দিক থেকে ভাবতে গেলে এই ভিউস বেশ তাকে লাগানোর মতন।

সময় বলবে এই ফিল্মটি কত ব্যবসা করে। এটির ট্রেলার কি সত্যি হাইপ তুঙ্গে করলো। এই ট্রেলারটি সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। যারা টিজার দেখে এটিকে ফ্লপ ডিক্লেয়ার করে দিয়েছিলো তারাও প্রশংসা করেছে। এরপর আসবে একটি হৃত্বিক এবং কিয়ারা আডভানির একটি রোমান্টিক গান এবং তারপর আসবে হৃত্বিক এন্টিআরের ডান্স ফেইস অফ যেটি তে দুজন কে একসাথে নাচতে দেখবো আর এটির জন্যে দর্শক মুখিয়ে আছে। দেখা যাক কেমন হয়।