আপনার অ্যাকাউন্ট যদি ডিবিটি না থাকে তাহলে মিলবে না প্রকল্পের টাকা।

স্বাগতা চন্দ্র সাহা, সাংবাদিক : এখন কান পাতলেই একটাই প্রশ্ন অন্নপূর্ণা ভান্ডার কবে মিলবে, কীভাবে। এই নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ১ লা জুন থেকেই চালু হবে প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই পাবেন এই সুবিধা। এবং ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হবে। আর আপনার অ্যাকাউন্ট যদি ডিবিটি না থাকে তাহলে মিলবে না প্রকল্পের টাকা। আর এখানেই বেধেছে গোল। অনেকেই বুঝতে পারছেন না ডিবিটি আসলে কি। অনেকেই ভয়ে রয়েছেন আবার কোথায় দৌড়াতে হবে। তাদের জন্য এই প্রতিবেদন।
১ লা জুন থেকেই চালু হতে চলেছে নারী কল্যাণে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার। পূর্বতন সরকার লক্ষ্মীর ভান্ডারে দেড় হাজার টাকা করে দিত, তবে বিজেপি সরকার তা বাড়িয়ে তিন হাজার টাকা করেছে। যাঁরা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাঁদের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে তাঁদের ব্যাপারে যাচাই হবে। কেউ যদি রোহিঙ্গা বা বাংলাদেশি হন, তাঁরা অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য নন। যাঁদের নাম ডিলিট হয়েছে, তাঁরা আদৌ ভারতের নাগরিক কি না সেটা যাচাইয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।আর যাঁরা ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরা কিন্তু এখনও অন্নপূর্ণার ভান্ডার পাবেন। তাঁদের নাম কাটা যাবে না।আর যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন তাঁরাও পাবেন অন্নপূর্ণার ভান্ডার। এই পর্যন্ত সব পরিস্কার। কিন্তু গোল বেঁধেছে টাকা লেনদেনে ডিবিটি কথাটা আসায়। অনেকেই বুঝতে পারছেন না ডিবিটি কি। ডিবিটিবা Direct Benefit Transfer লিংক হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং NPCI ,National Payments Corporation of India ম্যাপিং করা, যাতে সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে আসে। এটি করতে সাধারণত ব্যাংকে গিয়ে আধার-ব্যাংক সিডিং ফর্ম জমা দিতে হয়। এবার অনেকের প্রশ্ন তাঁদের অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কিনা জানবেন কীভাবে। এটা জানতেও কি কারও দরজায় কড়া নাড়তে হবে। সোজা উত্তর, না কারো কাছে দৌড়াতে হবে না। বাড়িতে বসেই আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তবে এই কথা মনে রাখা দরকার ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই পয়লা জুনের আগেই টেক করুন আপনার আকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। কী ভাবে চেক করবেন….প্রথমে যেতে হবে
NPCI.ORG.IN(এই ওয়েবসাইটে যান)
পেজটি খুলে গেলে যাবেন
পেজের ডান দিকে থাকা CUSTOMER অপশনে ক্লিক করুন
ক্লিক করলেই খুলে যাবে আরেকটি পেজ সেখানে
BHARAT AADHAR SEEDING ENABLE অপশনে ক্লিক করুন
এবার যান AADHAR MAPPED STSTUS ক্লিক করুন
এবার আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে
আধার নম্বর দেওয়ার পর ক্যাপচাটা সঠিক ভাবে লিখতে হবে
তারপরেই CHECK STATUS ক্লিক করুন
এরপর আপনার আধার নম্বরের সঙ্গে যে ফোন নম্বর রয়েছে তাতে একটি OTP যাবে
OTP দিয়ে কনফার্ম করলেই জানা যাবে
আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা
যদি এই সাইটটি কাজ না করে সেক্ষেত্রে ,অফলাইনেও রয়েছে ডিবিটি চেক করার পক্রিয়া। সোজা আপনার ব্যাংক শাখায় গিয়ে “NPCI Linking Form” বা “Aadhaar Seeding Form” পূরণ করে আধার কার্ড ও পাসবুকের কপি জমা দিন। অনেক ব্যাংকের যেমন এসবিআই নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে “Aadhaar Registration” বা “Manage NPCI Data” অপশনে গিয়ে করা যায়। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের শুধুমাত্র একটি অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা যাবে।