অন্নপূর্ণা নিয়ে বিস্তর অভিযোগ। কেন এত আন্ডার প্রসেস কেন এত ফার্দার ভেরিফিকেশন। যোগ্যরা কবে পাবে অন্নপূর্ণার টাকা। এই যোজনা নিয়ে নানা প্রশ্ন নানা মহলে। এরই মাঝে একি বললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। তিনি কাদের দিকে অভিযোগের আঙুল তুলছেন বিতর্ক থামাতে চাইছেন না বিতর্কে ঘৃতাহুতি দিচ্ছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার একটি ভিডিও বার্তায় অন্নপূর্ণা যোজনা নিয়ে যে সমস্যা হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন। অনেক যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে তিনি দাবি করেছেন। কিন্তু এই সমস্যার কারণ হিসাবে তিনি অভিযোগ করেন, পৌরসভা, পঞ্চায়েত ও ব্লক অফিসের কিছু কর্মী তৃণমূল কংগ্রেসের মদতে অযোগ্যদের নাম তালিকায় অনুমোদন করে পাঠাচ্ছেন এবং প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। প্রত্যাখ্যান বা রিজেক্ট নিয়ে আশ্বাস যাঁদের ফর্ম বা আবেদনপত্র ‘রিজেক্ট’ বা বাতিল দেখাচ্ছে, তাঁদের উদ্দেশে তিনি বলেন যে ওটা নিয়ে চিন্তা না করতে, আবেদন বাতিল হলেও তারা টাকা পাবেন। তিনি নিজের আপ্ত সহায়কের নম্বর দিয়ে দিয়েছেন ভিডিওতে। যারা পাননি বা রিজেক্ট তাদের ওই নম্বরে যোগযোগ করার কথা বলেছেন। এখানেই ক্ষান্ত তিনি। এরপরেও যদি না টাকা পান তাহলে তাঁর দলের মণ্ডল সভাপতি থেকে জেলাস্তরের নেতাদের হুঁশিয়ারির সুরে বুঝে নেওয়ার কথা বলেছেন।
অসীম বাবু একদিকে সমস্যা সমাধানের পথ বাতলাচ্ছেন অন্যদিকে আবার দলের নেতাদের শিখন্ডি করে বিতর্ক উস্কেও দিলেন। যা শুনে অনেকেই বলছেন অন্নপূর্ণা বুমেরাং হবে না তো। অন্যদিকে অন্নপূর্ণা নিয়ে বিতর্ক থামাতে ময়দানে মন্ত্রী অগ্নিমিত্রা পালও। যদিও তিনি অসীম সরকারের মত বিতর্ক নন সমাধানের কথাই বললেন। আশ্বাসের সুরে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ধৈর্য্য ধরুন, যোগ্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
অন্নপূর্ণায় চতুর্থ কিস্তির টাকা পৌঁছে গেছে, অনেক উপভোক্তা এখনও টাকা পাননি। ধৈর্য্যের বাঁধ যেন ভাঙার পথে। তাই তো মাঝে মাঝেই বিক্ষোভ দেখা যাচ্ছে জেলায় জেলায় জেলায়। কথায় আছে সবুরের ফল মিঠে হয় কিন্তু ঘরের লক্ষীরা অন্নপূর্ণা হতে আর সবুর সইতে পারছেন না। তাঁরা চান ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো অ্যাকাউন্টে কড়কড়ে তিন হাজার টাকা। এখন দেখার এই ক্ষোভ বিক্ষোভ কবে প্রশমিত হয়।