শনিবার রাতে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধুর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বড়নগর গ্রামে ঘটনাটি ঘটেছে। মুখ্যমন্ত্রীর প্রচারের আগেই এই বোমাবাজির ঘটনা ঘটায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা
উপনির্বাচনে (By-Election) প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামে উপনির্বাচনের একদম আসন্ন মুহূর্তে বোমাবাজির (Nandigram Bomb Blast) ঘটনা নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বড়নগর গ্রামে। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। আজ নন্দীগ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,আজ শেষ ভোটপ্রচার । বিজেপি প্রার্থী হাসিরানি রথের (Hasirani Rath) সমর্থনে মিছিল-জনসভা করবেন মুখ্যমন্ত্রীঠেক
গতকাল অর্থাৎ শনিবার রাতে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধুর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বড়নগর গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে, ঘটনায় কেউ আহত হননি বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে ওই বুথ সভাপতির বাড়ির সামনে থেকে ৫-৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বিজেপির অভিযোগ,। তবে, এই বিষয়ে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধু মিত্র কোনও প্রতিক্রিয়া দেননি এখনো।
আজ উপনির্বাচনের আগে প্রচারের শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে নন্দীগ্রামে মিছিল ও জনসভা করবেন শুভেন্দু অধিকারী। বেলা ১১টা নাগাদ নন্দীগ্রাম ১ ব্লকে মিছিল করার কথা রয়েছে। জানা গিয়েছে, টেঙ্গুয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সুবিশাল মিছিল দিয়ে এই প্রচার শুরু হবে। বিকেল হতেই ফের রাজারামচক থেকে জৌরিরমোড় হয়ে মীরের বাজার পর্যন্ত মিছিল হবে। এরপর মীরের বাজারেই জনসভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রচারের আগেই এই বোমাবাজির ঘটনা ঘটায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।